ফেসবুক উপেক্ষিত- (কর্তৃপক্ষকে এখনই পদক্ষেপ নিতে হবে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নাহ্! এই দেশের কোনো কিছুই ঠিক নেই। দেশের রন্ধ্রে রন্ধ্রে অনিয়মের ঘনঘটা। বাইরে এক কাহিনি থাকলে ভেতরে সম্পূর্ণ অন্য কাহিনি। বাইরে লেখা সিটিং বাস। অথচ ভেতরে দেখা যায় যাত্রীরা রড ধরে বাদুড়ের মতো ঝুলে আছে। সাইনবোর্ডে লেখা থাকে গরু-ছাগলের হাট। অথচ ভেতরে গিয়ে দেখা যায় উট, মহিষ, দুম্বা—সবই আছে। খুবই দুঃখজনক ঘটনা। তবে সব জায়গার অনিয়ম মেনে নেওয়া যায়, কিন্তু বাঙালির প্রাণের মেলা হিসেবে বিবেচিত বইমেলায় এ ধরনের অনিয়ম কিছুতেই সহ্য করা যায় না। মেলায় রয়েছে অসংখ্য স্টল। এর মধ্যে বেশ কিছু স্টল আছে, যাদের সঙ্গে বইয়ের কোনো সম্পর্কই নেই। এর কোনো মানে হয়! মেলাটার নামই বইমেলা। ইংরেজিতে যাকে বলে বুক ফেয়ার। সেই বুক ফেয়ারে কত রকমের স্টল বরাদ্দ পেল। অথচ বর্তমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকের কোনো স্টলই নেই! আরে ভাই, এত বড় একটা বইমেলা, অর্থাৎ বুক ফেয়ার হচ্ছে, সেখানে ফেসবুকের স্টল থাকবে না, এটা হয় নাকি! ফেসবুক কি বুক না? ফেসবুকের কল্যাণে সারা বিশ্বে কত আন্দোলন-সংগ্রাম হচ্ছে, আর মেলা কর্তৃপক্ষ এটিকে কোনো পাত্তাই দিচ্ছে না। আশ্চর্য! কার্টুন দেখা পিচ্চি থেকে টক শো দেখা বৃদ্ধ—সবাই জানেন পৃথিবীতে ফেসবুক কত জনপ্রিয়। শুধু জানে না আমাদের বইমেলা কর্তৃপক্ষ। জানলে নিশ্চয়ই ফেসবুকের একটা স্টল থাকত। দেশকে ডিজিটাল করতে কত কিছু হচ্ছে, আর আমাদের বইমেলা কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই ভাবছে না! ফেসবুকের প্রতিষ্ঠাতা বাঙালি হলে এতক্ষণে চিৎকার করে বলতেন, শত শত স্টলের মধ্যে আমার স্টল কই? হতাশা, শুধুই হতাশা। যা-ই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। মেলা শেষ হতে এখনো অনেক দিন বাকি। আশা করি, এর মধ্যেই কর্তৃপক্ষ ফেসবুকের জন্য একটি আকর্ষণীয় স্টল বরাদ্দ দিয়ে জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
খবর রস+আলো prothom-alo
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।