অনেকদিন আগে, সেই কলকাতা দূরদর্শনের সাদা কালোর যুগে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান হ'ত।পরিচালনা করতেন অভিনেতা অরুন বন্দ্যোপাধ্যায়।তেমন এক অনুষ্ঠানে একদিন অতিথি ছিলেন লেখক নারায়ণ সান্যাল এবং চিত্র পরিচালক তরুন মজুমদার।নানান কথার পরে তরুন বাবু বলেছিলেন, দেখুন নারায়ণ বাবু, আপনি এক পাতা লেখার পর আপনার মনে হল লেখাটা কিছুই হয়নি বা মন মতো হয়নি, আপনি সেটাকে দলামোচা করে ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন পাতায় নতুন করে লেখাটা লিখতে শুরু করতে পারেন।কিন্তু আমার ক্ষেত্রে আমি এক রোল ফিল্ম শ্যুট করার পর অবলীলায় তা ফেলে দিতে বাঁধবে কারণ তার সঙ্গে লক্ষ লক্ষ টাকা জড়িয়ে আছে।এমনটা যে হয়না তা নয়, কাজটাকে পারফেক্সনের কাছাকাছি নিয়ে যেতে তা অনেক সময়ই করতে হয়।তবে সব সময় মনে রাখতে হয় টাকাটা অন্য একটি মানুষের এবং তাঁর কাছে জবাবদিহি করা জরুরী।অতএব কাজে নামার আগেই কাজ থাকে বিস্তর।যা চলচ্চিত্র নির্মাণের ভাষায় প্রি প্রোডাক্সন।সেটা খুব যত্ন সহকারে করা প্রয়োজন।এতো দিন পর এই কথাটা উল্লেখ করার কারণ হঠাৎ একটা লেখা পড়তে গিয়ে এই কথারই প্রতিধ্বনি শুনলাম, যা বহুদিন আগে অরসন ওয়েলেস বলে গেছেন।তিনি বলেছেন, A poet needs a pen, a painter a brush, and a filmmaker an army.
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।