somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধূম পান

১৮ ই জুলাই, ২০০৯ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা এখন নেই।যখন ছিলেন তাঁর সামনে ধূম পান করিনি কখনও।মায়ের সামনে করেছি।এখন করিনা অন্য কারণে।মা-র হাঁপানী আছে, তাঁর অসুবিধে যেন না হয় তাই সেই ঘরে বসে ধূম পান করিনা।
আমাদের চলতি বাংলায় তো পান নেই।সবই আমরা খাই। জল, সিগারেট সবই।মা-র সামনে সিগারেট খেতে মা-ই নিজে অনুমতি দিয়েছিল।সেটার একটা গল্প আছে।আমার পরের বোনের সবে তখন বিয়ে হয়েছে।নতুন জামাই শ্বশুর বাড়িতে এসে জমিয়ে সিগারেট ফুঁকছে আর আলমারীর গায়ে লাগানো লম্বা আয়নায় তার বিবাহোত্তর চেহারার চেকনাই নিরীক্ষণ করছে।ঘরের দরজা দিয়ে হঠাৎ আমার মা অর্থাৎ তার শশ্রুমাতার প্রবেশ।জামাই তো দেখেছে আয়নায়।ম্যাজিক রিফ্লেক্সে সিগারেট সমেত হাত চলে এসেছে তার পেছনে।কিন্তু সেদিকেই যে মা, আয়নার ভেতরে তো নয়।মা ঘর ছেড়ে চলে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো।শোনো তোমরা আমার সামনেই সিগারেট টেট খাওতো, নাহলে তোমাদের সাথে আমার কথাই বলা হবে না।এই আমাদের বড় জামাইয়ের হাত ধরে মা-র সামনে সিগারেট খাওয়া শুরু।
আমি নিয়মিত সিগারেট খাওয়া শুরু করেছি অনেক পরে, প্রায় গ্রাজুয়েশনেরও পরে।ইদানিং মা অনেকবার বলেছে, সিগারেট খাওয়াটা ছেড়ে দে।মেয়েরাও ইঙ্গিত দিয়েছে ছেড়ে দিলে তারা খুশী হবে।ভালো চেয়েই অনেক স্বজনেরা বলেছে একই কথা।
নিজে থেকে সিগারেট ছেড়ে দেবার কথা তেমন করে কোনোদিন ভাবিনি।বাধ্য হয়ে একবার জন ডিস্‌এ আক্রান্ত হয়ে সিগারেট খাওয়া বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম দীর্ঘ ছ’মাস।আবার শুরু হয়ে গেছে অজান্তেই।সকলের কথা শুনে মনে হয়েছে, ছেড়ে দিলে মন্দ হয় না।একবার চেষ্টা করে তিন মাস খাইনি।তারপর যে কে সেই।
আসলে সিগারেট ছেড়ে দেবার উপযুক্ত কারণ খুঁজে পাইনি তেমন।একমাত্র কারণ, বেশীদিন বাঁচতে পারব হয়তো।বেশীদিন বাঁচার সাধ আমার নেই।ভালোবাসাহীন প্রাণ যত বাঁচবে, কষ্টের পরমাণও তো তত বাড়বে।তাই না?এই যেমন পক্ষে বিপক্ষে দুদিকেই যুক্তি দেখালাম, এমনই মোক্ষম দুটি যুক্তি এতদিনে আমি দু দিকে দাঁড় করাতে পেরেছি।এক, এক প্যাকেট সিগারেটের বদলে এক কিলো চাল হয়ে যায়।সংসারী মানুষেরা এই কথাটার মানে বুঝবেন।আর উলটো দিকে, এখনও বড় টাকার নোট ভাঙানোর সবচেয়ে সহজ উপায় এক প্যাকেট সিগারেট কেনা।এই জরুরী ব্যাপারটা এড়ানো খুব মুশকিল।যারা মোকাবিলা করেন, অসুবিধেটা বুঝবেন।দেখা যাক কে জেতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×