**ভুল অন্বেষণ**
--------------------------
আরাফাতেও আমি তোমার পায়ের চিহ্ন পাই নি,
কিংবা বাতাসের ঝটকায় ছেঁড়া একটি চুল।
আদম খুঁজে পেয়েছিল তাঁর স্বর্গ;
কারণ, হাওয়া প্রতিজ্ঞা করেছিল আজন্ম প্রতীক্ষার।
তুমি প্রতিশ্রুতিই দিয়েছিলে শুধু,---
বুঝেছিলাম, যখন আমার শেষ পদক্ষেপ মরুর প্রান্ত ছুঁয়েছে।
মাগরিব ছেড়ে যখন আমি ভুল সিন্ধুর পানে,
তুমি তখনো পারস্যের স্বপ্নেই বিভোর!
০৮/০২/২০১৫
সখিপুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





