***অমোচনীয় ***
---------------------------
রাস্তাটা খুব একটা বদলে নি---
সেই অাগের মতোই বর্ষায় কাদা
আর গরমে শুকনো পাতারা হাওয়ার নূপুর।
রোজ সকালে অালোর ক্লান্ত ডানা অাশ্রয় খুঁজে এখানে,
রাতের অন্ধকারে জমে বেদনার মহা ভিড়।
প্রতিদিন এখানে নতুন গল্প লিপিবদ্ধ হয়;
এর অমোচনীয় পৃষ্ঠায় একবার যা লিখা হয়
কবিতার শত পাণ্ডুলিপি মাথা ঠুকে মরলেও তার ব্যত্যয় নেই।
রোপালী চাঁদ কেবল একবার অনুনয়ে বলেছিল,
শত ক্ষয়েও আমি তো ফিরে আসি,
কিন্তু শ্রাবণের এক ঝাঁক মেঘ কটাক্ষে তারে দোষারোপ করে শুধু।
১৪/০২/২০১৫
সখিপুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



