এমন করে কেউ বলেনি তুমি যেমন বল,
পথ চলেছি পথ ভুলেছি কেউ বলেনি চল।
অন্ধকারে বন্ধ ঘরে যায় না রাখা মন,
হাওয়া নয় পাখি নয় করে সন্তরণ।
ভুল বুঝেছি ভুল খুঁজেছি ভুল করেছি তাই,
রং তুলিতে ভুল ভুলিতে ছবি এঁকে যাই।
কবি আমি শিল্পী আমি সবার মত নই,
বধু তুমি প্রেমী তুমি তোমার কেউ হই।
ভুলো তুমি কাঁদ তুমি হারাও তুমি সুদূর,
খুঁজি আমি ডাকি আমি সাড়া দাও মধুর।
এত ভালো কেউ বাসেনি তুমি যেমন
বাসো,
ডাকি আমি দাঁড়াও তুমি ফিরে আবার
হাসো।
১৭/০২/২০১৫
সখিপুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


