somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত এক প্রজন্ম

৩০ শে জুন, ২০১৫ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ অদ্ভুত এক প্রজন্মের সাথে পরিচয় হলো আমার। এই প্রজন্মকে কি নাম দেওয়া যায় বুঝতে পারছি না। ইয়ো ইয়ো প্রজন্ম নাকি কনফিউসড প্রজন্ম? এই প্রজন্ম বাংলাদেশে থাকলেও এই দেশের ইতিহাস সম্পর্কে পরিষ্কার করে অবগত নয়। ৭১ এ একটা যুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের সাথে -এইটুকুই তারা জানে। কিন্তু কিভাবে এলো সেই স্বাধীনতা,কিভাবে এলো বিজয়- সেই সম্পর্কে তারা পরিষ্কার ধারণা রাখেনা। এবং খুব আশ্চর্যজনক হলেও সত্যি- মুক্তিযুদ্ধের চেতনা বলে যে একটা কথা আছে-সেই সম্পর্কে এদের বিন্দুমাত্র ধারণা নেই। আরও যে ব্যপারটা আমাকে অবাক করেছে তা হলো- এদের বেশিরভাগই এলিট সোসাইটির অর্থাৎ আমারা যাদের অভিজাত বলে থাকি তেমন পরিবারের সন্তান। এরা খুব আনন্দের সাথে ঢাকা শহরের অভিজাত রেস্টুরেন্ট গুলোতে হ্যাং আউট করে, সেলফি গ্রুপফির বন্যায় ভাসিয়ে ফেলে ফেসবুক- কিন্তু যুদ্ধাপরাধী বা রাজাকার ইস্যুকে এরা- এই দেশে এতো রাজনীতি, ডারটি পলিটিক্স বলে উড়িয়ে দেয়। আরও শকিং ব্যপার হলো -এরা ঈদ পূজা সবই সেলিব্রেট করে ঠিকই- কিন্তু সংখ্যা লঘু হামলা হলে- এরাই আবার বলে- সত্যি তো এই দেশ টা তো মুসলমানদের। এ দেশে অন্য ধর্মের মানুষদের থাকার কি দরকার!!! দেশ টা যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র-সে সম্পর্কে এদের বিন্দুমাত্র জ্ঞান নেই বা থাকলেও তারা সুকৌশলে তা এড়িয়ে যায়।বিভিন্ন অকেশনে সীসা লাউঞ্জ বা বারে পার্টি করে তারা- কিন্তু নাস্তিকতার ধোয়া তুলে কোন ব্লগার হত্যা হলে-ইনিয়ে বিনিয়ে এরাই বলে হত্যা তো আমরা সাপোর্ট করিনা,বাট ইসলাম নিয়ে এরা যা লিখে তা কি ঠিক!!!
এই প্রজন্ম কি সত্যি কনফিউসড নাকি স্বার্থপর? প্রজন্মের একটা বড় অংশ যদি এমন মনোভাব নিয়ে বড় হয়-তবে তা বাংলাদেশের জন্য রীতিমত হুমকি।কারণ এদেরই একটা বড় অংশ ভবিষ্যতে দেশের কর্ণধার হবে।তবে কি আমাদের স্বপ্নের সোনার বাংলা স্বপ্নেই রয়ে যাবে?অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক একটি রাষ্ট্র কি আমরা পাবো না???
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ রাত ১২:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×