somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখার জবাবে চাপাতি

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখার জবাবে চাপাতি, হ্যাঁ আজও লেখার জবাবে চাপাতি তুলে নেয়া হচ্ছে।ধর থেকে নামিয়ে দেয়া হচ্ছে মস্তক।মানুষ নাকি সভ্য হচ্ছে। দিন দিন নতুন নতুন আবিষ্কার হচ্ছে।সভ্যতার নতুন নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে,অথচ মুক্ত চিন্তা ও মুক্ত মনাদের লেখার জবাব দেয়া হচ্ছে চাপাতি দিয়ে।
অনেক মডারেট মুসলিম বা প্রগতিশীল মুসলিমও দেখলাম-ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন- হত্যা পাপ ,কিন্তু এরা যা লেখে তাতে রক্ত গরম হওয়া স্বাভাবিক! ওকে, মানলাম।রক্ত গরম হয়েছে, কিন্তু আপনার রক্ত গরম হলো আর আপনি সাথে সাথে হাতে চাপাতি নিয়ে তৈরি হয়ে গেলেন- কোথায় আপনার মনুষ্যত্ব?
মৌলবাদী গোষ্ঠী মনে করেন- আল্লাহর রাসুলকে নিয়ে কটূক্তিকারি অপরাধী! ওকে,মানলাম।তিনি অপরাধী। তাকে শাস্তি দিবেন আল্লাহ। আল্লাহ যখন তাকে এই পৃথিবীর আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আপনি তাকে শাস্তি দেবার কে?আমি যত দূর জানি- মৃত্যুর আগ মুহূর্তেও যদি কেউ ইমান আনেন-তবে বেহেশতের দরজা তার জন্য খুলে যায়।তাহলে আপনি কেন তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করবেন?আপনি তো সর্ব জ্ঞানে জ্ঞানী নন।তিনি যে ইমান আনবেনই না-তা আপনি কি করে জানেন?নাকি আপনি নিজেকে সৃষ্টিকর্তার চেয়েও বেশি শক্তিশালী মনে করেন?
আর যারা ফেসবুক বা ব্লগে সক্রিয় আছেন-তারা কি সবার লেখা পড়েন?সবার ব্লগ পড়েন? না,পড়েন না।তাহলে আমি মুক্তচিন্তা করি,আপনি তা আপনার মস্তিষ্কে ধারণ করতে পারেন না-আপনি আমার লেখা থেকে দূরে থাকেন। আপনাকে তো কেউ বাধ্য করেনি আমার লেখা পড়তে?কেন পড়ছেন?আপনি জবাব দিতে চান-লেখার মাধ্যমে দিন,লেখার জবাবে চাপাতি কেন?
কিছুদিন আগে রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন-সরকার নাস্তিক ট্যাগ খেতে চায় না,তাই ব্লগার হত্যা নিয়ে সরাসরি কিছু বলতে রাজী নই।আমার প্রশ্ন-এই রাষ্ট্রে বসবাসকারী জনগনের নিরাপত্তা দেয়া কি রাষ্ট্রের দায়িত্ব নয়? নাকি তার আগে আস্তিক নাস্তিক হিন্দু মুসলমান বৌদ্ধ্য খ্রিস্টান যাচাই করা রাষ্ট্রের দায়িত্ব?
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে- সাহায্যের জন্য গেলে, তারা সেটা না করে-একজন ব্লগারকে দেশ ছাড়ার পরামর্শ দেন।জনগনের ট্যাক্সের টাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পোষা হচ্ছে কেন?তাঁদের দায়িত্ব পালনের জন্য নাকি উপদেশ দেবার জন্য?
সবশেষে সরকারের কাছে অনুরোধ, জনগণের নিরাপত্তা দিন। ব্লগারদের নিরাপত্তা দিন। আর নাহলে আইন করে দেশে সকল ধরনের মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির চর্চা ও লেখালেখি বন্ধ করে দিন। আমরা আর একজনকেও হারাতে চাই না। ছাগলের দেশে ছাগল চাষ করাই কাম্য।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×