somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ নয় তবু যেন ঈদ

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪৩ বছরের অপেক্ষা, অবশেষে এল সেই মহেন্দ্র ক্ষণ। দুই শীর্ষ যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদ এর ফাঁসি কার্যকর করা হয়েছে আজ। আজ যেন জাতি কলংক মুক্তির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। ইতিহাসের দায় মেটানোর দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ন্যায় বিচার পেলো বাংলাদেশ, মুক্তিযুদ্ধে শহীদ ও আমাদের বীরাঙ্গনা মায়েরা।
আল বদর প্রধান মুজাহিদ বুদ্ধিজীবী নিধনে ষড়যন্ত্র ও সহযোগিতা করেছেন।এছাড়াও ফরিদপুরের বাকচর গ্রামে হত্যা ও নিপীড়ন এর সাথে যুক্ত ছিলেন এই রাজাকার। বদি ও রুমি হত্যায় প্ররোচনা ও ফরিদপুরের রণজিৎ নাথকে নির্যাতন এর সাথে যুক্ত ছিলেন এই রাজাকার। আর এই প্রতিটি অভিযোগ প্রমানিত হুয়েছে। এই শীর্ষ মানবতা বিরোধী অপরাধী পরবর্তীতে বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন। ষে সময় বেশ দাম্ভিকতার সাথে তিনি বলেছিলেন- 'বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই। স্বাধীনতার বিরোধী বলে কেউ নেই। তখনও ছিল না, এখন ও নেই।'
শীর্ষ যুদ্ধাপরাধী সাকা চৌধুরী নতুন চন্দ্র সিংহ হত্যা, মজাফফর ও আলমগিরকে হত্যা, উনসত্তরপাড়া গনহত্যা, সুলতানপুরের বনিকপাড়ায় গণহত্যার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও মধ্য গহিরা গণহত্যা, জগতমল্ল পাড়ায় গনহত্যা ও নিজামুদ্দিন ও সালেহউদ্দিনকে নির্যাতনের সাথে যুক্ত ছিলেন এই রাজাকার।আর এই প্রতিটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছে।এই রাজাকার গর্ব করে বলতেন- তার বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন- অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী। উচ্চ আদালতে ফাসির রায় আসার পর রিভিউয়ে জালিয়াতি করে তিনি প্রমান করার চেষ্টা করেন- ৭১ এ তিনি এই দেশে ছিলেন না।
আজ ন্যায় বিচার পেয়েছে এই দেশের মুক্তিকামি জনগণ। আমাদের শহীদদের, শ্রেষ্ঠ সন্তানদের আমরা ফিরে পাব না কিন্তু আমরা তাদের ভুলিনি। তাদের ঘাতকের বিচার এই দেশ করেছে।
আজ একই সাথে কার্যকর হয়েছে- এই দুই শীর্ষ রাজাকারের ফাঁসি। এই আনন্দ ঈদের আনন্দের চেয়ে কম নয়।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×