একদিন তরমুজ খাইয়া............

২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতবছর মাত্র দুই ঈদে বাড়ি গেছিলাম।সারা বছরে ওই মাত্র দুইবার।তাই মৌসুমী ফলফলাদী থেকে শুরু করে বাড়ীর মুখরোচক সব সীজনাল খাবারের স্বাদ বঞ্চিত হয়ে ছিলাম পুরোটা বছর।এবারও অবস্থা সেরকমই ঠেকতেছে।মনে হয়না ঈদের আগে আর বাড়িতে যাইতে পারব।তো বাসা থেকে নিয়মিত ফোন দিয়ে বলে মৌসুমী ফলটল একটু খাইস।হাবিজাবি না খাইয়া ফল-টল খাইস।
সেদিন দেখলাম ভ্যানের উপর ফালি করে কেটে তরমুজ বিক্রি করতেছে।একটা আস্ত তরমুজ কেনার মত পকেটের জোর নাই।তাই ভ্যানের দিকেই এগিয়ে গেলাম।একফালি মাত্র ৫ টাকা।কিনলাম একফালি।কিনে হাঁটছি আর খাচ্ছি।কেমন যেন একটু অন্যরকম লাগছিল।কিন্তু তাও সবটাখেয়ে শেষ করলাম।খাওয়া শেষে তরমুজের অবশিষ্টাংশ ফেলে দিয়ে হাতের দিকে তাকিয়ে দেখলাম, হাত লালচে হয়ে আছে।সন্দেহ হল।রূমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম, দাঁত মুখ সব লাল।
এরকম রঙ দিয়ে ফলও বিক্রি হচ্ছে।ডাবের ভিতরও ইঞ্জেকশান দিয়ে পানি ভরা হয়।তরমুজে রঙ আর স্যাকারিন ভ্রা হচ্ছে।কলা, পেঁপে সবই আজ পাঁকছে কেমিক্যালের বদৌলতে।ফল-ফলাদীরই এই অবস্থা।যেগুলো মানুষ নিজে বানাচ্ছে সেগুলোর অবস্থা তো জানেনই।
এইসব খেয়ে কতদিন বেঁচে থাকা সম্ভব?
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন