somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অঞ্জন দত্ত'র রঞ্জনা এবং রঞ্জনা'র সিক্যুয়েল রঞ্জনা-২

২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অঞ্জন দত্ত'র রঞ্জনা গানটি নিশ্চয়ই শুনেছেন।কিন্তু রঞ্জনা'র সিক্যুয়েল রঞ্জনা-২ শুনেছেন? না শুনলে চলুন দু'টি গানই শোনা যাক।


প্রথম গাওয়াঃ রঞ্জনা।

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই ।
রঞ্জনা, আমি আর আসবো না।

ধর্ম আমার, আমি নিজে বেছে নিই নি,
পদবীতে ছিলনা যে হাত।
মসজিদে যেতে হয়, তাই যাই জোর করে যাই
বছরে দু এক বার।
বাংলায় সত্তর পাই আমি এক্সামে,
ভালো লাগে খেতে ভাত মাছ
গাঁজা সিগারেট আমি কোনটাই ছুঁই না,
পারি না চড়তে কোন গাছ।
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি,
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি।
কবজির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও।
আসতে হবে না আর বারান্দায়।
রঞ্জনা, আমি আর আসবো না।

বুঝবো কি করে আমি তোমার ঐ মেজ দাদা,
শুধু যে তোমার দাদা নয়।
আরো কত দাদাগিরি, কবজির কারিগরি,
করে তার দিন কেটে যায়।
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি,
নীলু বিলু কিম্বা নিতাই,
মিথ্যে কথা আমি বলতে যে পারি না,
ভ্যাবা ভ্যাবা ভ্যাবাচ্যাকা খাই।
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি,
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি।
কবজির জোরে আমি পারবো না।
পারবো না হতে রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও।
আসতে হবে না আর বারান্দায়।
রঞ্জনা, আমি আর আসবো না।

সত্যিকারের প্রেম জানিনা তো কি সে,
তা যাচ্ছে জমে হোম টাস্ক,
লাগছে না ভাল আর মেট্রো চ্যানেল টা,
কান্না পাচ্ছে সারা রাত।
হিন্দু কি জাপানী, জানি না তো তুমি কি,
জানে ঐ দাদাদের গ্যাং,
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি,
পারবো না ছাড়তে এ ঠ্যাং।
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি,
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি।
কবজির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও।
আসতে হবে না আর বারান্দায়।
রঞ্জনা, আমি আর আসবো না।
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই ।
রঞ্জনা, আমি আর আসবো না।

রঞ্জনা গানটি শুনতে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিন।

রঞ্জনা গানের সিক্যুয়েল রঞ্জনা- ২

জড়ো হচ্ছে ঝড় কোথাও আকাশে
ছুটছে সবাই আমার আশেপাশে
জানি দাঁড়াবেনা তুমি আর তোমার বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না তোমার পাড়ায়

তুমি জানাবে তোমার মত, দেখাবে না মুখ
শুধু মন্তব্যে ভরে যাবে অর্কূট
শুধু কম্পিউটার আছে, নেই অবসর সময়
তাই রঞ্জনা আমি আর আসবো না তোমার পাড়ায়

হাতে লেখা চিঠি তুমি লেখো নাতো আর
সময় নেই রাস্তায় হেঁটে বেড়াবার
শুধু মুখোমুখি বসে থাকা ব্যস্ত পারিস্তায়
রঞ্জনা আমি আর আসবো না তোমার পাড়ায়

কালো হয়ে যাচ্ছে আকাশের কোণ
ভেসে যাবে আমার শহর এখন
হাঁটু জলে ফিরে যাবো অক্কুর দত্ত লেন
তুমি আর যাই হও-তুমি নও, বনলতা সেন
তাই মনটা খারাপ, হচ্ছে না আর
প্রেমে আমি ঠিক পড়বোই আবার
লোডশেডিংয়ে বসে লিখে যাবো ঠিক কবিতা
তবু কিছুতেই আমি আর আসবোনা তোমার পাড়া

আমি চেয়েছি দিতে- গোটা জগৎ আমার
তুমি চেয়ে বসলে শুধু- হ্যারি পটার
হয়না কিছুতেই যেটা হবার নয়
রঞ্জনা আমি আর আসবো না তোমার পাড়ায়

নেমে গেছে বৃষ্টি অনেকক্ষণ
ভাসছে আমার কলকাতা এখন
আমি একা-একা ময়দানে ভিজবো অনেকক্ষণ
রঞ্জনা আমি আর ধরবো না তোমার ফোন
আমি একা-একা ঘুরে যাবো ভিক্টরিয়া
একা-একা ফুচকা, একা লেবুচা
তুমি একা-একা ঘরে বসে করে যাও- তোমার চ্যাট
সামনে আমার তেপান...তরের মাঠ

রঞ্জনা-২ গানটি শুনতে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিন।



সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৩
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

×