somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য প্রফেশনাল (ম্যুভি লিঙ্ক এবং সাবটাইটেল লিঙ্ক সহ)

২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরিচালকঃ লুক বেসন (Luc Besson)।
আই.এম.ডি.বি. রেটিং : ৮.৬ / ১০।
ছবির দৈর্ঘ্যঃ ২ ঘন্টা ১২ মিনিট।
মুক্তির তারিখঃ ১৮ নভেম্বর, ১৯৯৪(যুক্তরাষ্ট্র)।

কাহিনী সংক্ষেপঃ

পেশাদার খুনী লিওনের কেউ নেই।একা একটা এপার্টমেন্ট এ তার বাস।তার প্রতিবেশি পরিবারটির কর্তা ড্রাগ সম্পর্কিত ঘটনায় ডি.ই.এ.(ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সী)'র সাথে দ্বন্দে জড়িয়ে পরে এবং স্বপরিবারে নিহত হয়।কিন্তু ঘটনার সময় বাইরে থাকা ওই পরিবারের ১২ বছরের মেয়ে মাথিল্ডা বেঁচে যায় লিওনেরই বদান্যতায়।শুরু হয় লিওনের সাথে তার বসবাস।বাবা, মা, বড় বোন কারো মৃত্যুর জন্যেই আক্ষেপ না থাকলেও মাত্র ৪ বছরের ছোট ভাইটার মৃত্যুর জন্যে প্রতিশোধ পরায়ন হয়ে উঠতে চায় মাথিল্ডা'র মন।এদিকে পাথর হৃদয় লিওনের সাথে অপূ্র্ব এক সম্পর্ক গড়ে ওঠে মাথিল্ডার।মাথিল্ডা লিওনের কাছ থেকে শিখতে চায় কিভাবে পেশাদারিত্বের সাথে খুনী হতে হয়।ছোট ভাইয়ের মৃত্যুর বদলা তাকে যে নিতেই হবে।কিন্তু লিওন প্রথমে রাজি না হলেও শুষ্ক হৃদয়ে একটু খানি শান্তির ছোঁয়া এনে দেওয়া একগুয়ে মাথিল্ডাকে কতক্ষনই বা সে দূরে সরিয়ে রাখতে পারবে?তাই সে মাথিল্ডাকে দিতে থাকে ঠান্ডা মাথার দূর্ধর্ষ খুনী হওয়ার পাঠ।
একদিন মাথিল্ডা লুকিয়ে লুকিয়ে দেখে আসে তার পরিবারের হত্যাকারীর ঠিকানা।লিওনকে সে অনুরোধ করে তার হয়ে হত্যাকারীকে খুন করতে।এজন্যে সে লিওনকে, লিওনের রেটের চেয়ে কয়েকগুন বেশি টাকাও প্রস্তাব করে।কিন্তু লিওন জানে প্রতিশোধ পরায়নতা কত খারাপ জিনিস এবং তা মাথিল্ডার জন্য কতটা অমঙ্গল ডেকে নিয়ে আসতে পারে।লিওন রাজি না হওয়াতে মাথিল্ডা নিজেই চলে যায় তার পরিবারের বিশেষ করে তার ছোট ভাইয়ের হত্যাকারীকে চরম শাস্তি দিতে।কিন্তু এত ছোট মাথিল্ডা কি পারবে এত বড় কাজ করতে?আর লিওন যখন জানবে এই ঘটনা সেই বা তখন কি করবে?

প্রধান চরিত্রগুলোতে অভিনয়েঃ


লিওনঃ জিন রেনো (Jean Reno)।


মাথিল্ডাঃ নাটালে পোর্টম্যান (Natalie Portman)।


স্ট্যানসফিল্ডঃ গ্যারি ওল্ডম্যান (Gary Oldman)।


টনিঃ ড্যানি আয়লো (Danny Aiello)।

শেষ কথাঃ
মাথিল্ডার চরিত্র অভিনয়কারীনি নাটালে পোর্টম্যান এর অভিনয় অসাধারণ লেগেছে।সুন্দর অভিনয় করেছেন জিন রেনো এবং গ্যারি ওল্ডম্যান।ছবির অসাধারণ গল্প এবং নির্মাণও লেগেছে অনবদ্য।বিশেষ করে ছবিতে লিওন এবং মাথিল্ডার সম্পর্কের প্রকৃ্তি এবং সীমারেখা অতি পরিচিত কিন্তু তবুও কিছুটা হলেও রহস্যের জন্ম দেয়।তাছাড়া একজন মানুষ যে নিজে একজন পেশাদার খুনী, সে নিজের রক্তের কেউ না এমন কাউকে কত ভালোবাসতে পারে, কতটুকু ত্যাগ করতে পারে তার জন্যে সেটা দেখতে পারবেন এই ছবিটা দেখলে।একজন মানুষ খুনী হয়েই জন্ম নেয়না, নেয় মানুষ হিসেবে।কিন্তু জীবনের প্রয়োজনে তাকে খুনী হতে হয়......।আর সারাজীবন সেই খুনের ফল ভোগ করতে হয়।কিন্তু মানুষ হিসেবে তার মানবীয় গুনটুকু থেকেই যায়।সে হয়তো অনেক জীবন নিয়ে যায়, কিন্তু ভালোবাসার জন্যে, মানবীয় গুনের জন্য কারো জীবন বাঁচাতে নিজের জীবনের বাজীও ধরতে পারে।সবশেষে বলা যায় তেমন আহামরি গল্প না হলেও (গল্প তো আগেই বললাম) অভিনয় এবং নির্মাণের চমৎকারিত্বে ছবিটা প্রচন্ড ভালো লাগবে।

ছবির লিঙ্কঃ লিওন দ্য প্রফেশনাল।

সাবটাইটেলঃ লিওন দ্য প্রফেশনাল।

*রিপোস্ট!
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×