ইংরেজীটা পড়েছিলাম - এখন বাংলাটাও পড়লাম। এখন যদি শুধু এক লাইনে বলতে পাড়তাম "সবসময় আপনাদের সাথে আছি" - সেটাই বোধ হয় ভাল হতো। কিন্তু সেটা সম্ভব হলো না। দু:খিত।
পুরো নীতিমালার মধ্যে মূলত ১ক ই আসলে নীতিমালা আর বাদবাকী সব মডারেটরদের জন্যে কর্মপদ্ধতি। যেটা ব্লগারদের চেয়ে মডারেটরদের জন্যে বেশী্ প্রযোজ্য - যাতে তাদের কাজে কনসিসটেন্সি থাকে তার জন্যে এই ডিটেলস এবং কিছু কারিগরী সংযোজন ছাড়া কি নতুন কিছু পেয়েছি?
নীচের কথাগুলো আবার পড়ি:
১. সাধারণ নিয়ম এবং প্রত্যাশা:
১ক.
বাক স্বাধীনতা প্রসঙ্গ:
সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল(conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।
- এটা আর নতুন কি? মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, স্বাধীনতার নের্তৃত্বকে বিতর্কিত করা, তাদের হত্যাকে সমর্থন করা পোস্টকে কি কখনও নিরুতসাহিত করা হয়েছে?
কিন্তু তার উল্টাটা হলে কি হবে - যদি মতবাদ লিবারেল হয় - বাস্তবে এই পুরো বিষয়টাই মডারেটরের বিবেচনার উপর বর্তাবে। যেমন একজন হয়তো দেখা গেল একটা মতবাদকে রেডিক্যাল মনে করেন - অন্যরা সেটা মনে করেন না।
সুতরাং একটা খড়গ থাকলো মডারেটরের হাতে - উনি উনার বিবেচনা মতো সেটার ব্যবহার করবেন।
সার্বিক বিবেচনায় সামহোয়ার কোন ভাবেই তার অবস্থান পরিবর্তন করেনি। আগেও যেভাবে পোস্ট ডিলিট, নিক ব্যান করা হতো - এখনও করা হবে। নীতিগত ভাবে যে বিষয়ের্ উপর একদল ব্লগার দাবী করে আসছিল সেটা ইগনোর করা হয়েছে।
মূলত আগের নীতিমালাকেই একটা অফিস অর্ডারে মাধ্যমে আরো বিস্তারিত করা ছাড়া তেমন নতুন কিছু কি পেয়েছি।
সুতরাং একটা মুক্ত চেতনার সুস্থ্য ব্লগিং এর যে দাবী তার বিষয়ে কর্তৃপক্ষের অদূরদর্শীতা আর একটা মতাদর্শের প্রতি পক্ষপাত আবারও প্রতিফলিত হলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


