
বিকশিত ফুলের পূর্বে সুপ্ত কলির তরে প্রতীক্ষাটা সুন্দর
ঝুম বৃষ্টির আগে মেঘ বালিকার আকাশের তরে প্রতীক্ষাটা সুন্দর,
চন্দ্রিমা রাতের পূর্বের ক্ষীণ চাঁদের তরে প্রতীক্ষাটা সুন্দর,
নতুন সূর্যদয়ের ভোরের তরে প্রতীক্ষাটা সুন্দর,
জীবনের প্রতীক্ষিত মানুষটা তরে প্রতীক্ষাটা সুন্দর,
সাতরঙা রংধনু পূর্বের সেই বৃষ্টিভেজা আকাশ তরে প্রতীক্ষাটা সুন্দর,
ভূমিষ্ঠ শিশুর ক্রন্দন স্বরের তরে প্রতীক্ষাটা সুন্দর,
নতুন কোন সুন্দরতার প্রতীক্ষায় জীবনের তরে প্রতীক্ষাটা সুন্দর,
সুন্দরী সব অলীকতায় ডুবন্ত জীবনটা সুন্দর!!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৯ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



