: জিপি থেকে ফোন এসেছিল, কালকে যেতে বলেছে মেডিকেল করাতে । চাকরিটা আমি পেয়ে গেছি সত্যিইই।
ওপাশ থেকে অনেকক্ষন কোন সারাশব্দ পেলাম না । হঠাৎ বুঝ েত পারলাম আনিকা কাঁদ ছে । আমার আনিকা কাঁদ ছে............কি করবো বুঝতে পারলাম না । শুধু বোকার মতোর বাসের ভেতর বসে বসে আমার পৃথিবী ঝাপসা হতে দেখলাম।
এই চাকরিটা আমাদের অনেক অনেক দরকার ছিল । এখন আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে পারবো । স্বপ্নগুলো আর লুকিয়ে রাখতে হবে না ।
আগামিকাল আমার জয়েনিং । এখন খেকে নামের নিচে লিখতে পারবো, সিসটেম ইজ্ঞিনিয়ার, ট্রানসমিশন প্ল্যানিং, গ্রামিণ ফোন । ভালবাসার দিনে আনিকাকে দেয়ার মতো এর চেয়ে ভাল গান কি আর হয়?
"চাকরিটা আমি পেয়ে গেছি আনিকা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবেনা,
সমন্ধটা এইবার মোরা করেই ফেলতে পারি, মা কে বলে দাও আর তুমি থাকছোনা....
হ্যালো 017........................"
শুভ বসন্ত
শুভ ভালোবাসা দিবস
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


