আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আর মাহমুদ শান্তর বিবাহোত্তর সংবর্ধনার দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী ১২ই জুলাই সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে হচ্ছে এ অনুষ্ঠান। দুই পরিবারের যৌথ আয়োজনে এই রিসিপশনের আয়োজন করা হয়েছে। প্রভা ও শান্ত বর্তমানে ব্যস্ত নিমন্ত্রণপত্র বিলির কাজে। রাজিব ও অপূর্বের সঙ্গে নানা রটনা-ঘটনাকে ছাপিয়ে গত বছর ১৯শে ডিসেম্বর রাতে পরিবারের পছন্দে প্রভা ও শান্তের বিয়ের আকদ হয়েছিল। প্রভাদের মোহাম্মদপুরের বাসায় হওয়া এ আকদ অনুষ্ঠানে ছিলেন কেবল দুই পরিবারের ঘনিষ্ঠজনরা। পত্রিকা অফিসে অনুষ্ঠানের নিমন্ত্রণ জানিয়ে প্রভা বলেন, পারিবারিক কারণে তড়িঘড়ি করে আমার আর শান্তর আকদ হয়। কাউকে সেভাবে তখন জানানো সম্ভব হয়নি। এবার আমরা মিডিয়ার সবাইকে নিয়ে যৌথভাবে রিসিপশনের আয়োজন করেছি। আমাদের জন্য দোয়া করবেন। প্রভার স্বামী মাহমুদ শান্তর গ্রামের বাড়ি বরিশালে। বড় হয়ে উঠেছেন ঢাকার ফুলার রোডে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মা চিকিৎসক। বর্তমানে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। উল্লেখ্য, জীবনের অনাকাঙ্ক্ষিত সব ঘটনা এড়িয়ে প্রভা তৃতীয় বিয়ের পর আবার অভিনয়ে ফেরার যারপরনাই চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে এবার ঘটা করে আয়োজন করছেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান
http://hello-today.com/ht/52362
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।