somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনজিত
মা জানো,সিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,আজই আমার মাঝে,প্রাণের সঞ্চার অনুভব করছি.....হৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সঙ্গী হিসেবে কেমন পুরুষকে কল্পনা করেন একজন নারী?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেটা হয়তো একজন নারীর কাছে জানতে চাওয়া হলেই বেরিয়ে আসবে। স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী করার মূলমন্ত্রের একটি অংশ কিন্তু পুরুষদেরই হাতে। সম্পর্ক টিকিয়ে রাখতে মেয়েদের মনস্তত্ত্ব সম্পর্কে পুরুষদের স্বচ্ছ ধারণা থাকাটা অপরিহার্য। সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা এমন ৩টি পরামর্শ দিয়েছেন, যেগুলো অনুসরণ করলে সঙ্গিনীর মন জয়ে সক্ষম হবেন পুরুষ সঙ্গীটি:

শোনার দক্ষতা বাড়ান: আপনি যদি কোন নারীর সঙ্গে একটি সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক চান, তবে নিঃসন্দেহে আপনার শোনার দক্ষতাটা অনেকটা বাড়াতে হবে। তার সব সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনুন। তবে, প্রতিবার তাকে সমস্যার সমাধান দিতে যাবেন না। কারণ, একটি মেয়ে চায় তার কথা কেউ শুনুক। তাকে গুরুত্ব দিক, যাতে সে কিছুটা হাল্কা হতে পারে। এর বেশি কিছু নয়। সমাধানটা হয়তো তার নিজেরই জানা। স্ত্রী হয়তো নিজের ভুলেই সমস্যায় জড়িয়েছেন। কিন্তু, এজন্য তাকে তিরস্কার করবেন না। বরং, তাকে মানসিকভাবে সমর্থন দিন।

পরিণত হয়ে উঠুন: মেয়েরা পুরুষদের আগেই পরিণত হয়। পরিপক্কতা আসার ক্ষেত্রে পুরুষরা প্রথমে সময়ের দিক থেকে পিছিয়ে থাকলেও, পরে সেটা পুষিয়ে নেয়। পরিবেশ, পরিস্থিতি পাল্টে দেয় তাদের ধ্যান-ধারণা। কোন পুরুষের তার সঙ্গিনীর ওপর ঠিক ততোটা নির্ভর করা উচিত, যা তাকে বিরক্ত করবে না। সারা জীবন কাটানোর জন্য তার নিজেরও একজন অভিভাবক প্রয়োজন। মেয়েরা এমন পুরুষকে খোঁজেন যিনি হবেন বুদ্ধিতে পরিণত, শান্ত স্বভাবের এবং আবেগ যার নিজের নিয়ন্ত্রণে। খারাপ সময়গুলো পার করার ক্ষমতা আপনার রয়েছে, সেটা তার কাছে প্রমাণ করুন। সমস্যা থেকে পালিয়ে বাঁচার প্রবণতা আপনার মধ্যে নেই ও সৎ থাকতে পিছপা হন না আপনি, সেটা সঙ্গিনীর কাছে প্রমাণ করুন। আবেগতাড়িত হওয়া ভাল। কিন্তু, সেটা যেন মাত্রা না ছাড়ায়। আপনি ঝুঁকি নিলেও সেটা পরিস্থিতি বুঝে-শুনে তবেই নিন। এ ব্যাপারটাও তাকে আকৃষ্ট করবে।

বিশ্বস্ত থাকুন: যে কোন মেয়েই চায় তার পুরুষ সঙ্গীটি ও বিশ্বস্ত হবে। সততাই সবচেয়ে বড় মাপকাঠিগুলোর একটি যা দিয়ে পুরুষকে যাচাই করেন নারীরা। আপনি যদি কখনও কোন মিথ্যার আশ্রয় নেন এবং পরে কোনভাবে আপনার সঙ্গিনী সেটা জানতে পারেন, তবে তিনি আপনাকে খুব সহজে ক্ষমা করবেন না। তবে, এ ধরনের ভুল একবার হওয়ার পর তার কাছে আপনি যদি সত্যিটা স্বীকার করেন ও একটা সুযোগ চান, নিশ্চয়ই তিনি এ সাহসের মূল্যায়ন করবেন। তাই স্ত্রী বা প্রেয়সীর কাছে নিজের এমন ভাবমূর্তি প্রতিষ্ঠা করুন, যাতে তিনি আপনার ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন। এটা একটা মেয়ের কাছে সবচেয়ে বড় পাওয়া। কারণ, তারা এমন সঙ্গী খোঁজে যাদের তারা চোখ বন্ধ করেই বিশ্বাস করতে পারে।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×