ঘুটঘুটে অন্ধকারে হাজার হাজার জোনাকি মিটমিট করে আলো দিচ্ছে এমন দৃশ্য অতীতে গ্রাম বাংলায় প্রায়ই দেখা যেত। কিন্তু আপনি কি জানেন, জোনাকির এই আলোর জ্বলা-নেভার মাঝে রয়েছে বিশেষ একটি সংকেত? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় বাস করে জোনাকি পোকা। জোনাকির উদরে দুই ধরনের রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে সৃষ্টি হয় এ আলোকদ্যুতির। কিন্তু কিভাবে জোনাকি পোকারা এ আলো জ্বালায় ও বন্ধ করে, বিষয়টি এখনো জানা যায়নি। তবে জানা গেছে, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতেই তারা এ কাণ্ড করে।
জোনাকির আলো জ্বালানো নেভানোর বিষয়টি যদি লক্ষ করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেক জোনাকির আলো জ্বলা-নেভার ভিন্ন ভিন্ন সময় রয়েছে। আর এ জ্বলা-নেভার ভিন্নতা সৃষ্টি হয় তাদের প্রজাতিগত ভিন্নতা থেকে।
পুরুষ জোনাকিরা স্ত্রী জোনাকিকে আকর্ষণ করার জন্য অন্ধকারে ঝোপ-জঙ্গলে তাদের আলো জ্বলা-নেভা করে। এ সময় কোনো স্ত্রী জোনাকি সেই আলো দেখে আকর্ষিত হয় এবং পাল্টা আলো জ্বলা-নেভা করে তার উত্তর দেয়। এভাবে স্বাভাবিক কার্যক্রম চললেও মাঝে মাঝে এ আলো তাদের জন্য ফাঁদ হয়ে ধরা দেয়। কারণ অনেক জোনাকি আবার এ আলো দেখে আকর্ষিত হয়ে গিয়ে দেখে, ডেটিংয়ের বদলে সেখানে অপেক্ষা করছে মৃত্যু। অনেক জোনাকি তাদের উদরপূর্তির জন্যও এ কৌশল কাজে লাগায়।
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।