বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার স্বাভাবিকভাবে (বিনা সিজারে) চার চারটি সন্তানের জন্ম দিয়েছেন জেবা বেগম (১৮) নামের এক মা।
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চিকিত্সক আফরোজা পারভীনের তত্ত্বাবধানে ছিলেন জেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার গৃহবধূ জেবা। তিনি সকাল ১০টা ৫০ মিনিটে ১.৯ কেজি ওজনের একটি ছেলে, সকাল ১০টা ৫৮ মিনিটে ১.৫ কেজি ওজনের ছেলে, বেলা ১১টা ২৫ মিনিটে ১.৫ কেজি ওজনের একটি মেয়ে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে ১.২ কেজি ওজনের আরেকটি মেয়ের জন্ম দেন।
চিকিত্সকের মতে, স্বাভাবিকভাবে চারটি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল। মা ও চার সন্তান সুস্থ আছে। চার বাচ্চাকে হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
শিশুদের পিতা রায়হান গ্যারেজের শ্রমিক। তিনি জানান, আড়াই বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর পর প্রথম বাচ্চাটি গর্ভাবস্থায় মারা যায়। একসঙ্গে চার সন্তানের জন্মে আনন্দিত বলে জানালেন রায়হান। তবে আর্থিকভাবে তেমন স্বচ্ছল না রায়হান সন্তানদের নিয়ে চিন্তিত বলেও জানান। চার সন্তানকে কীভাবে বড় করবেন, সেই শঙ্কা ছাপিয়ে যাচ্ছে তাঁর খুশিকে।আরটিভি’র সংবাদ সম্পূর্ণ ভিডিও আকারে দেখতে ভিজিট করুন
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।