মোবাইল ফোন ব্যবহারে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়। বিশেষ করে মোবাইল ফোনটি চালু করে প্যান্টের পকেটে রাখলে পুরুষের শুক্রানুতে বড় ধরনের প্রভাব ফেলে এবং তা কমে প্রায় অর্ধেক হয়ে যায়। এমনকি মোবাইলের রেডিয়েশন শুক্রানুর গুণগত মানেও প্রভাব ফেলে।
সম্প্রতি এই গবেষণায় দেখা গেছে, রেডিয়েশন শুক্রানুর গতিপ্রকৃতি আট শতাংশ হ্রাস করে। বিশ্বের প্রায় এক হাজার ৪৯২জন এই গবেষণায় যুক্ত ছিলেন। প্রায় দশটি জরিপের ফলাফল একত্রিত করে এই গবেষণা চালানো হয়েছে।
উন্নত দেশগুলোর প্রায় প্রত্যেক দম্পত্তি এখন মোবাইল সেট ব্যবহার করে। ফলে দম্পত্তি এদের প্রায় ১৪ শতাংশ শুধুমাত্র মোবাইল সেটের রেডিয়েশনের জন্যেই সন্তান ধারন করতে পারেন না।
গবেষকরা জানিয়েছেন, চালু থাকা মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখলে তা শুক্রানু তৈরীর পরিমাণ কমিয়ে দেয়। বাবা হতে চাচ্ছেন, এমন যুবকদের ক্ষেত্রে দেখা গেছে, চার ঘণ্টা চালু মোবাইল ফোন সেট প্যান্টের পকেটে রাখলে, তার শুক্রানু অর্ধেক হয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



