গ্রামে ডাক্তার থাকবে, কি থাকবে না সেটা দেখার দায়িত্ব নয় বলে সাফ জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, গ্রামে ডাক্তার থাকবে, কি থাকবে না সেটা দেখার দায়িত্ব আমার নয়। আজ রবিবার সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের নির্দিষ্টকরণ বিলের ওপর আনীত ২৩ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের বিরোধিতা করে এ কথা বলেন নাসিম।
মন্ত্রী বলেন, এ দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের। তারা নিজ এলাকার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। তারাই দেখবেন ডাক্তার আছে কি নাই। বিশ্বের কোথাও নেই যে সরকারপ্রধান বা সংশ্লিষ্ট মন্ত্রী এগুলো দেখছেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চালানোর দায়িত্ব আমার না, আপনাদের।
এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলীসহ পাঁচজন ছাঁটাই প্রস্তাব দেন। ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা গ্রামে ডাক্তার না থাকায় মন্ত্রীর সমালোচনা করেন। পরে মন্ত্রী ছাঁটাই প্রস্তাবের জবাবে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা কমিটির মাসে দুইটি মিটিং করার কথা আছে। আপনারা (এমপি) সিদ্ধান্ত নেবেন ডাক্তার আছে কিনা। আপনাদের কোনো সুপারিশ থাকলে সেটা শতভাগ গ্রহণ করা হবে। তবে ডাক্তার রাখার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। - See more at: Click This Link
গ্রামে ডাক্তার থাকে কিনা তা দেখার দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী নয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।