প্রেম সত্য চির সুন্দর নিত্য পরাধীন
হৃদয়ের ধন হৃদয়ের জন কেবল কঠিন, রহস্য সীমাহীন।
সেই পথে রোজ মৃত লাশ মৃত মন
ঘিরে থাকা ত্রাস....
বিশ্বাস চুরি করে ভরে অবিশ্বাস।
প্রেমের চোখে দৃষ্টিহীনতা
অন্তরে জড়ানো ঘাস....
প্রেম এমনি আড়ালে গেলে
সন্দেহ বার মাস।
এই প্রেম এমন মৃত, মৃতের জীবন
বিশ্ব করেছে গ্রাস;
প্রতি জীবন সাক্ষ্য দিয়েছে মেনে সর্বনাশ।
প্রেম তুমি নিত্য দেহে নৃত্যে করো বাস।
এমনি করে বিশ্ব করেছ গ্রাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


