ছেড়াদ্বীপ দিয়েছিল জীবনের সমাহৃত
যে জীবন্ত স্বপ্ন আড়ং,
আমি সেখানে দর্শক হতে পারিনি --
অথচ ডুবন্ত সূর্যের আাবির রাঙা জল
চাঁদের চাঁদনী রুপ.....
এলোমেলো করে তোলা নৈসর্গিক জীবনের রঙ মোড়ক উন্মোচন--
আন্দোলিত হৃদয় যা ছিল জলের উপর জলের মতন;
এতদিন পর আমি তার সাক্ষী পুরুষ--
মিলিয়ে দেখেছি সমুদ্রের ভীতর সমুদ্রের
রঙ বাহারি রঙের মঞ্চ নাটক,
রাত্রি নিশিতে জীবন সমুদ্রের ঢেউ ভেঙে ঢেউ এর তুমুল গর্জন --
আমি বার বার ছেড়াদ্বীপে বিচ্ছিন্ন হয়ে দেখেছি
সমুদ্রের জোয়ার ভাটা,
রাত দিন খেকো মানুষের হাজারও সমুদ্র জীবন...
তৃষা মিটানো খানিক লবণাক্ত জল;
বিচ্ছিন্ন জীবন থেকে সম্মুখ জীবনের গভীরতায়...অথবা;
সমুদ্রের ভীতর সমুদ্র খুঁজে গেল আনমনা তল।
আমি সমুদ্র-- আরও বড় সমুদ্র হব
রকমারি রঙ ভেঙে ভাব তরঙ্গে ছেড়া ছেড়া দ্বীপে--
ফোঁটাব শত দল;
রঙ ভেঙে একদিন ছেড়া দ্বীপে
আহত সমুদ্র ফেলব চোখের জল।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




