সৃষ্টির উন্মাদনায় মত্ত হলেই কি মুক্তি আসে!
মুক্তির ভীতরে যদি বিষাক্ত বাতাস ভেসে আসে..
তাতে মানচিত্র উড়লেই স্বাধীনতা উড়ে না।
ধীরে ধীরে জল বেড়েই প্লাবনের সৃষ্টি হয়,
বাঁধ ভেঙে শস্য নষ্ট হলে দেশের কি লাভ!
সমস্যার অন্তরালে -আড়ালেই যদি লুুকিয়ে হাসে বিষাক্ত পোকা...
তবে ক্ষতির খ্যাতি তো আমাদের ম্লান করবেই।
একটা সরল পথের নরম কোমল তরল মনের জনতা..
গরল হয়ে গেলে কিভাবে পুষিয়ে নেব এ দায়!
কেবল দীর্ঘশ্বাসে..
বাংলা ভাসে
এ কোন হাহাকার।
পথের মিছিলে পথিক হব বলেই আমি
বাঙালি..
ন্যায়ের জন্য রক্ত গঙ্গা হতে রাজি আছি..
এ রক্ত আমার পূর্বপুরুষের হাতিয়ার...
এ রক্ত বায়ান্ন একাত্তর দেবতার।
তবু সংশয় সংবাদ হয়ে গেলেই নষ্ট সংবাদে আমি হয়ে পড়ি বাংলাদেশ...
সময়ের চেয়ে বেশি হয়ে গেলে বাড়াবাড়ি
অসময়ের বিদ্বেস।
হে ছোট যাদুকর;
এখনও অনেক বাকি ন্যায্য আদায়ের দাবি
কলমের অগ্রে রাখো শপথ।
ভুল..বিশ্ব কে দেখিয়ে ইতিহাস হয়ে থাকো..
তৃতীয়ায় হয়ে যেও না বিকৃত ইতিহাস।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




