একটা সুনীল আকাশ আজ আমাদের,
একটি বৃক্ষের ছায়া,
অশান্ত নদী শান্ত দীঘির জল...
চোখের দশ দিক সবি...
এমন ছিল না যখন, তখন;যুদ্ধ ছিল
মৃত্যু ছিল,
অজস্র হৃদয় ছিল বিজয় হীন..
তোমাকে ভালবাসি বাক্যটিও ছিল না স্বাধীন..
যে সূর্য প্রতিদিন ফিরে আসতো সেও ছিল না আমাদের,
আজ স্বাধীন।
একটি বৃক্ষ আজ বিজয়ের গর্বে
আকাশ ছুতে চাইলে মন্দ কি...
পরিচর্যা হেতু একদিন সেই ডালে
তুমি আর আমি,
বাঙালি সবাই হবো সুখের টুনা -টুনি।
বৃক্ষের গোড়ায় জলজ আগুন
ভুলে গেলে,
মানচিত্র পাব হয়ত, নিজেদের খুঁজে পাব না।
বিজীত বৃক্ষের ছায়া আর আমরা অলীক হতে দেব না।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




