অবসর
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় অসময়ে আর কত -
যখন তোমার ছিল নাকো অবসর,
ইচ্ছা সমুদ্র পাড় হয়ে তোমার দুয়ারে যখন
খোলনি তো দ্বার;
এক পৃথিবী নিরাশার -
সংগে গড়ে গেছি সংসার।
সুখের বড় তৃষা ছিল
ফিরতে হলো তৃষ্ণা নিয়ে -
তবু তোমার কপাট বদ্ধ সুখ আমার সম্পদ;
ফিরিয়ে দিয়েছ বলেই-
হৃদয় আজ ভালবাসার হ হ্রদ।
যদি কভু একলা আসো ফিরে,
জীবন সমুদ্র সময় ধরে ঘিরে,
যদি সময় মেলে একটু নিও অবসর-
দুঃখ দিয়ে যেও;
আমি দুঃখ রাখা ঘরের কারিগর।
ভয় নেই বন্ধন হীন ঘরে কাউকে রাখিনি
কেউ বাঁধেনি ঘর;
হয়তো সেদিন আমি ব্যস্ত হয়ে গেলে
তুমি পাবে অবসর।
জীবন এমনি জনম ভর।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮

প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।
আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!...
...বাকিটুকু পড়ুন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর...
...বাকিটুকু পড়ুন
লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।...
...বাকিটুকু পড়ুন
শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে...
...বাকিটুকু পড়ুন