জটিল সমস্যা কাকে বলে?
বহু বছর পর দুই বাল্যবন্ধুর মধ্যে ফের দেখা এক রেল ষ্টেশনে। সামান্য কুশলাদি বিনিময়ের পরই তাদের আলোচনা শুরু হলো কে কেমন সমস্যায় আছে, সেইটা।
একজন তার ফিরিস্তি বলে শেষ করার পর ২য় জন শুরু করলো: দোস্ত আর কৈসনা, সুন্দরী এক যুবতী বিধবারে বিয়া করছিলাম। তার ছিলো এক মেয়ে। বেশ ক'বছর পর, মেয়েটিকে বিয়ে করলো আমার বাবা। তাতে করে, আমার সৎ মেয়ে হলো আমার মা---আর আমার বাবা হলো আমার মেয়ের জামাই! আমার স্ত্রী হলো তার শশুরের শাশুরী! এরো বেশ ক'বছর পর তাদের ঘরে এলো এক ছেলে। সেই ছেলে আমার হলো অধের্ক-ভাই, কারন আমার বাবার ছেলে। আবার আমাদের মেয়ের ছেলে তাই, আমাদের নাতী! ঝামেলা হলো, আমাদের যখন একটি ছেলে হলো। সেই ছেলে হলো আমার সৎ মেয়ের অধের্ক-ভাই। আবার আমার ছেলে হলো আমার মেয়রে নাতী!
ফলত: আমার বাবা হলেন আমার ছেলের দুলাভাই! আমি হলাম আমার সৎ মায়ের দুলাভাই। আমার স্ত্রী হলো তার নিজের ছেলের আন্টি! আমার ছেলে আমার বাপের ভাগ্নে, আর আমি হলাম আমার নিজের দাদা!
কোনো মিচা কতা কৈলামনি???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


