নীরব ও শান্ত যে রাস্তাটি দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি তা কুকুরসঙ্কুল। প্রচণ্ড গতিতে এগিয়ে যাবার সময় হঠাৎ ব্রেক কষলে মরতে হতে পারে। গাড়ি চালিয়ে যাচ্ছি আর ভাবছি এখানকার কুকুরগুলো হঠাৎ গাড়ির সামনে এসে থমকে দাঁড়ায়। এ সময় ব্রেক কষে অনেকেই প্রাণ হারিয়েছে। পিনপতন নীরবতার মধ্য দিয়ে রাত দুটোয় অদম্য গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছি আমি। সকালের আগেই আমাকে সেখানে পৌঁছুতে হবে। আমার মনে আতঙ্কের মত হাজির হচ্ছে থমকে যাওয়া একটি কুকুর। সর্পিল রাস্তার দুধারে ছোট বড় পাহাড়। দূর দিগন্তে আবছা আলোকচ্ছটা আর একটি কুকুরের চিন্তা কেমন যেন অস্বস্ত করে তুলছিল আমাকে। গাড়িতে চারজন প্যাসেঞ্জার। রাতের অন্ধকার চিরে দ্রুত এগিয়ে চলছে আমার গাড়ি। কুকুরের আতঙ্ক যখন আমার মন থেকে প্রায় উবে গিয়েছিল ঠিক তখন-ই রাস্তার ডান ধারের পাহাড় থেকে দ্রুত বেরিয়ে এসে একটি কুকুর গাড়ির সামনে থমকে দাঁড়াল। আমার অবচেতন নৈতিকতা অচেনা কুকুরটিকে মারতে চায়নি। ব্রেক কষতে গিয়েও হাত থামিয়ে ফেললাম। গাড়িটি প্রচণ্ড বেগে কুকুরটিকে পিষে দিল। কুকুরটির থেঁৎলে যাওয়া রক্ত গাড়ির কাঁচগুলোতে আছরে পড়ছিল। গাড়িতে বসে থাকা প্যাসেন্জাররা তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমাদের গাড়িটি কুকুরসঙ্কুল পথ পেরিয়ে এখন নিরাপদ দূরত্বে । জানালার কাঁচগুলোয় কুকুরটির থেঁৎলে যাওয়া মাংস আমাদের সান্তনা হয়ে থাকল গন্তব্যস্থল পর্যন্ত।
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।