কিংবদন্তী অভিনেতা আনোয়ার হোসেনের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। তবে ব্যক্তিতগতভাবে কারো কাছেই এ রকম কোনো সাহায্য চাওয়া হয়নি। কিন্তু তারপরও গত ২৫ আগস্ট নায়ক অনন্ত ও তার স্ত্রী বর্ষা আনোয়ার হোসেনকে দেখতে যান। অনেকটা জোর করেই আনোয়ার হোসেনের স্ত্রীর হাতে একলাখ টাকা তুলে দেন। সে সময় অনন্ত আনোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আনোয়ারকে বলেন, একজন আনোয়ার হোসেন আমার বাবার মতো। তিনি এদেশের কিংবদন্তী একজন শিল্পী। তার চিকিৎসার জন্য নামে মাত্র আর্থিক সাহায্য করেছি। আর কিছুই নয়। বিষয়টা এমনও নয় যে এই টাকা দিয়ে আমি পাবলিসিটি করবো।
কিন্তু অনন্ত কথা রাখেননি। তিনি ‘পাবলিসিটি’ করেছেন। রোববার একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে যে, আনোয়ার হোসেনের চিকিৎসার সাহায্যার্থে তার পরিবারকে এক লাখ টাকা প্রদান করেছেন অনন্ত। সংবাদটি প্রকাশ হবার পর আনোয়ার হোসেনের পরিবার ভীষণ দু:খ প্রকাশ করেছেন।
নাসিমা আনোয়ার বলেন, ‘বিষয়টি নিয়ে অনন্ত এভাবে নিজের পাবলিসিটি করবেন, ভাবিনি। আমরা সরকারের কাছে সাহায্য চেয়েছি। ব্যক্তিতগতভাবে কারো কাছেই চাইনি। আমরা অনন্তর এই টাকা দ্রুত ফেরত দিতে চাই। তিনি যেন দ্রুত তার লোক পাঠিয়ে এই টাকা নিয়ে যান।’
এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ ২৬ আগস্ট আনোয়ার হোসেনকে দেখতে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী আশ্বাস দেন আনোয়ার হোসেনকে সবধরনের চিকিৎসা সুবিধা দেয়া হবে।
Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



