somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জরুরিভাবে তোবা গার্মেন্টস-এর শ্রমিকদের জন্য মানবিক উদ্যোগ নিতে এগিয়ে আসুন

৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার ভাই ও বোনেরা,

ঈদের এই আনন্দের আবহের মাঝেও সচেতন ব্লগার ভাই ও বোনেরা কি লক্ষ করেন নাই, তোবা গার্মেন্টস-এর শ্রমিক ভাই বোনদের দুরঃবস্থা। ঈদের আগে তারা মজুরী বুঝে পান নাই, ৩ মাস যাবত বেতন বন্ধ। তারা কি খাচ্ছেন, বেচে আছেন কিভাবে, ভবিষ্যতে কি হবে? তারা অনশন ধর্মঘট করে চলেছেন, কিন্তু কারোরই যেন কিছু করার নাই। বিজিএমই-ওয়ালারা কোথায় কে জানে?

এই মূহুর্তে তাদের অনশনকারী শ্রমিক ভাই বোনদের প্রয়োজন মানবিক সাহায্য।

কিছু চাল-ডাল, আটা-তেল, সম্ভব হলে কিছু নগদ টাকা-পয়সা দিয়ে সাহায্য করে আমরা কি কিছুটা মানবিক দ্বায়িত্ত নিতে পারি না?

রানা প্লাজা দূর্ঘটনার সময় আমরাই তো ঝাপিয়ে পড়েছিলাম মানুষের বিপদে, এবারো কি আমরা পারি না এগিয়ে আসতে?

উদ্যোগী সংগঠকদের এখনি এগিয়ে আসার সময়।

বন্ধু কল্লোল মুস্তাফা-র ফেসবুক লিঙ্ক থেকে যারা ঊতসাহী তারা আরো কিছু তথ্য জানতে পারবেন।

https://www.facebook.com/kallol.mustafa

“আমি এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করিতেছি যে তোবা ফ্যাশন লি: এর সকল শ্রমিকদের এপ্রিল-২০১৪ ইং এর বেতন আগামী ২০/০৫/২০১৪ ইং তে লাঞ্চের পূর্বে পরিশোধ করিব এবং মে-২০১৪ ইং এর বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করিব”--মো: খালেকুজ্জামান, কারখানা ব্যবস্থাপক, তোবা ফ্যাশন লি:, ১৭/০৫/২০১৪।
এই রকম লিখিত অঙ্গীকার করে, মৌখিক প্রতিশ্রুতি দিয়ে দিয়ে দিনের পর দিন শ্রমিকদের কাজ করানো হলো, কিন্তু মাস শেষে মজুরি দেয়া হলো না! শ্রমিকরাতো হুট করে অনশনে বসে নি। নিরুপায় হয়ে ঈদের আগের দিন থেকে আমরণ অনশনে বসার আগে মজুরির দাবীতে তারা বার বার রাস্তায় নেমেছে, কারখানার সামনে উত্তর বাড্ডার রাস্তায় রাস্তায় পুলিশের মার খেয়েছে, রাবার বুলেটে আহত হয়ে বার বার হাসপাতালে গিয়েছে। বিজিএমইএ ঘেরাও করেছে, শ্রম মন্ত্রণালয়েও গিয়েছে। তখন কিন্তু তাদের ঠিকই প্রতিশ্রুতি দেয়া হয়েছে, কারখানার ব্যাবস্থাপকদের মতোই মৌখিক ও লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিজিএমইএও শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী মজুরী পরিশোধ করেনি।
[মালিক দেলওয়ার ছাড়া ২৬ কোটি টাকার বিশ্বকাপের জার্সি বানানোর কাজ করানো যায়, কিন্তু মজুরী দেয়া যায় না! মজুরি যদি নাই দিবি, তাহলে মজুরীর প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শ্রমিকদেরকে মাগনা খাটালি কেন শুয়োরের বাচ্চারা? আগেই কারখানা বন্ধ করে রাখতি! শ্রমিকের মাগনা শ্রমে মুনাফা লুটতে খুব মজা না?]
সর্বশেষ গত ২৬ জুন ২০১৪ তারিখে শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ফয়েজ আহমেদ এবং অতিরিক্ত সচিব রফিকুল ইসলামের উপস্থিতিতে তোবাগ্রুপের চেয়ারম্যান মাহমুদা আক্তার(মিতা) সহ কারখানার ব্যাবস্থাপক এবং খোদ বিজিএমইএর প্রতিনিধি আব্দুল আহাদ আনসারী লিখিত ভাবে শ্রমিক প্রতিনিধিদের কাছে অঙ্গীকার করে যে- মে মাসের মজুরী ৩ জুলাই এর মধ্যে, জুন মাসের মজুরি ১৫ জুলাইয়ের মধ্যে এবং ঈদ বোনাস ও জুলাই মাসের ১৫ দিনের মজুরী ২৬ জুলাইয়ের মধ্যে প্রদান করা হবে।
আচ্ছা, উল্টো ঘটনা যদি ঘটতো- যদি শ্রমিকরা ৩ মাসের অ্যাডভান্স মজুরী নিয়ে কাজ না করতো, যদি শ্রমিক প্রতিনিধিরা শ্রম সচিবদের উপস্থিতিতে তাদের করা লিখিত অঙ্গীকার ভঙ্গ করতো- তাহলে কি ঘটতো? শ্রমিক প্রতিনিধিরা কি নিশ্চিন্তে ঘরে বসে ঈদ করতে পারতো? শ্রমিকরা অ্যাডভান্সের টাকা হজম করতে পারতো?
তাহলে লিখিত অঙ্গীকার করে শ্রমিকদের খাটিয়ে নিয়ে তারপর মজুরী না দেয়ার অপরাধে কারখানার মালিক- ব্যাবস্থাপক সহ বিজিএমইএ প্রতিনিধিদের ধরা হবে না কেন? কেন রাষ্ট্র দ্বায়িত্ব নিয়ে বিজিএমইএ ও মালিক প্রতিনিধিদেরকে বাধ্য করবে না তাদের লিখিত অঙ্গীকার বাস্তবায়ন করতে?কেন শ্রমিকদেরকে ন্যায্য পাওনা আদায়ে অনশন করে মরতে হবে? কেন??
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×