বাস মালিক - ছাত্রদের মারামারি , আমদের ভোগান্তি!
তিতুমির কলেজের ছাত্ররা সবসময়ই চাইত হাফ টিকিট অথবা বিনা পয়সায় যেতে। কিন্তু বাস মালিকেরা দিতনা। এই নিয়ে মোটামুটি প্রতিদিনই একটা বাক বিতন্ডা চলত। ছাত্ররা প্রায়ই থ্রেট দিত, কখন কাউন্টার ভেঙ্গে দিত, কখন মারত হেল্পার বা ড্রাইভারকে। ধানমন্ডির বাসের কাউন্টার ভেঙ্গে ফেলার কারনে বাসটির মালিক পক্ষ সিদ্ধান্ত নেয় বাস এই লাইনে না চালাতে। ফলে ধানমন্ডি লাইনের এই বাসটি মনপলি ত্যাগ করে গুলশান তেজগা লিঙ্ক রোড দিয়ে যায়। মতিঝিলের বাস টিও কোন এক কারণে বন্ধ। ফলে মতিঝিল এবং ধানমন্ডি এলাকার লোক এখন বেশ কষ্ট করে বাড়ী যাচ্ছে।
কিন্তু এই গত মঙলবারে দেখি এই রাস্তার বেশ কিছু জায়গাতে ভাঙ্গা কাঁচ। পরে শুনলাম , বাসের হেল্পারের সাথে তিতুমিরের এক ছাত্রের হাতাহাতির জের ধরে , বেঙলের একটি বাস কে ভাঙ্গা হয়েছে। দাঙ্গা পুলিশ এসে অবস্থা সামাল দিলেও সারা রাস্তা জুড়ে ছিল প্রচুর জ্যাম। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হল যে বাস মালিকেরা সিদ্ধান্ত নিয়েছে যে এই রাস্তায় আপাতত কোন বাস চালাবেনা। সব কাউন্টার বন্ধ। বেঙল, একুশে যাচ্ছে এখন লিঙ্ক রোড দিয়ে, ওয়ানলাইন থেমে যাচ্ছে মহাখালী রেল ক্রসিং এ । তরঙ্গ বাস টি যে কোথায় আছে তার খোঁজ নেই। ফলাফল আমারা যারা এই বাস গুলোতে যাতায়াত করতাম , তাদের এখন অনেক ঘুরে , ফিরে তারপর গন্ত্যবে পৌছাতে হচ্ছে। আর এর জন্য মহাখালি এলাকায় বেশ ভালোই জ্যাম দেখা যাচ্ছে।
তিতুমির কলেজের সামনে দেখলাম একটা ডাবল ডেকার , ঐ কলেজের ছাত্রদের জন্য। কিন্তু আমাদের সাধারণ যাত্রীদের জন্য কিছুই নেই, আছে শুধু সেই পুরাতন ৬ নাম্বার বাস(যেখানে ওঠা আর এভারেস্ট ওঠা প্রায় একই)! ছাত্ররা আর বাস মালিকেরা মারামারি করল আর বিপদে পড়লাম আমরা! এটাই মনে হয় বাংলাদেশের বৈশিষ্ট্য!!!
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।