somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত ১২ টা ২৭ মিনিট

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



০১
রাত ১২ টা ২৭ মিনিট, অস্থির দৃষ্টিতে মুঠোফোনটার দিকে তাকিয়ে আছে সাজিদ। গত ৩ দিন ধরে আনিকার ফোন বন্ধ, ফেসবুকেও পাচ্ছে না, ক্লাসেও আসেনি! ছোট্ট ব্যাপারটা যে ও এত সিরিয়াসলি নিবে সেটা ভাবতেই পারেনি। সামান্য একটা ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার জন্য এত ঝামেলা হবে জানলে জীবনেও রুমাকে অ্যাড করতো না! রুমা ওদের ক্লাসেই পড়ে, অনেক বড় লোকের মেয়ে। শুনেছে রুমার বাবার নাকি ১৩ টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, শিপ বিজনেস আছে, গুলশান-২ এ মাথা উচু করে দাঁড়িয়ে থাকা বিশাল রুমা টাওয়ারটা ওদেরই। এক সাথে পড়লেও রুমা ক্লাসে কারো সাথেই সেরকম মেশে না, একা একা থাকে। রুমাকে দেখলেই কেমন যেন মায়া লাগে। মন মরা একটা মেয়ে যার অনেক কিছু থেকেও কেন যেন কিছু নাই! ঢাউস একখান গাড়ি ওকে রেখে যায়, আবার ক্লাস শেষ হলে নিয়ে যায়। মাঝখানের সময় টুকু রুমা কারো সাথে সেরকম কথা বলে না। আর এদিকে সাজিদরা সারাক্ষন হৈ হুল্লোড় আর আনন্দ নিয়ে থাকে। সাজিদ, আনিকা, ফাহাদ, সজল আর নিশা মিলে ওদের ফাইভ স্টার গ্রুপ। এর মধ্যে সাজিদ আর আনিকা একটু বেশীই ক্লোজ। সবাই মনে করে ওদের মধ্যে রিলেশন আছে, ওরা নিজেরাও একটু কনফিউজড এটা নিয়ে। কারন ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে চ্যাট, মোবাইলে কথা, এক সাথে রিকশাই ঘোরা, ফুচকা খাওয়া ওদের নিত্য ঘটনা। এক সাথে থাকলে দুজনেরই ভালো লাগে। পরস্পরের প্রতি একটা অধিকারবোধ কাজ করে ওদের। আনিকা মেয়েটা বড্ড বেশী অভিমানী। সে জন্যই তো রুমাকে অ্যাড করা দেখে ওর সাথে যোগাযোগই বন্ধ করে দিয়েছে! নাহ, রুমাকে আনফ্রেন্ড করে দিতে হবে।

ফেসবুকে লগইন করলো সাজিদ, খুজছে রুমার প্রোফাইল। কাল সকালেই আনিকার বাসায় যাবে সে। ভাসা ভাসা সম্পর্কটা পরিষ্কার করা দরকার।

০২
রাত ১২ টা ২৭ মিনিট, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখছে আনিকা। সবাই বলে ওর চেহারায় নাকি একটা স্নিগ্ধ ভাব আচে, দেখলেই মন ভালো হয়ে যায়। অথচ সাজিদ একদিনও ওর দিকে ভালো করে তাকায়নি। সাজিদকে চেনে ও সেই হাইস্কুল থেকে। হাইস্কুলে থাকতে অবশ্য তেমন ক্লোজ ছিলো না ওরা। কিন্তু কলেজ পার হয়ে ভার্সিটি লাইফে ওরা এখন খুব কাছাকাছি চলে এসেছে। যদিও এটা ঠিক ভালোবাসা কিনা বুঝতে পারে না আনিকা। মোবাইলটা বন্ধ হয়ে পড়ে আছে পড়ার টেবিলে, ফেসবুকেও ঢোকেনি আজ। গত ৩ দিন ধরে সাজিদের সাথে কোন রকম যোগাযোগই করেনি। আর করবেই বা কেন? এতদিন ধরে ওরা একসাথে আছে, পরস্পরের সব কিছু জানে, শেয়ার করে অথচ তার দিকে সাজিদের তেমন কোন আগ্রহই নাই! আবার রুমা নামের ঐ অহংকারী মেয়েটাকে ফেসবুকে অ্যাড করে বসে আছে! কিছুতেই মানতে পারছে না ব্যাপারটা! বন্ধু হিসাবে সাজিদের তুলনা হয়না। কিন্তু ওকে মনে হয় বন্ধুর চেয়ে বেশীই ভেবে ফেলেছে মনে মনে যেটা আগে বুঝতে পারেনি। অবশ্য ও নিজেও মুখ ফুটে কোন দিন কিছু বলেনি। কিন্তু না বললে কি হবে? সাজিদের তো বোঝা উচিত ছিলো! নাহ, মন আরো খারাপ হয়ে যাচ্ছে, লাইটটা অফ করে বিছানাই শুয়ে পড়লো আনিকা। ভাবছে কাল ক্লাসে যাবে, সাজিদকে যেয়ে বলেই ফেলবে মনের কথা। এভাবে আর চলতে পারে না।

আর সবার আগে রুমা নামের ঐ মেয়েটাকে সরাতে হবে সাজিদের কাছ থেকে। জানালা দিয়ে রোড লাইটের নিওন আলোর আভা দেখতে পাচ্ছে। ঘরের মধ্যে আধো আলো আধো ছায়া, রাত টুকু যেন পার হচ্ছে আর।

০৩
রাত ১২ টা ২৭ মিনিট, ফেসবুকে সাজিদের প্রোফাইলে ঢুকে ওর ছবি গুলা দেখছে রুমা। এই ছেলেটাকে প্রথম দিন থেকেই কেন জানি খুব ভালো লাগে ওর। এমনিতে ক্লাসে কারো সাথে সেরকম মেশে না রুমা। তবে দূর থেকে সবাইকে দেখে সে। সাজিদ এমন একটা ছেলে যার চারপাশে থাকলেই মন ভালো হয়ে যায়। ওরা কয়েক জন মিলে যখন আনন্দ করে, আড্ডা দেয় রুমারও খুব ইচ্ছা করে ওদের সাথে যোগ দিতে। কিন্তু কখনো যাওয়া হয়না ওর। ছোট থেকে সেভাবে কারো সাথেও মেশেওনি রুমা। ওর বাবার এত টাকা, এত কিছু কিন্তু তারপরো ওর মনে হয় কিছুই নাই। রুমা যখন ক্লাস থ্রিতে পড়ে তখন ওর মা মরে যায়। আত্মহত্যা করেছিলো ওর মা, গলায় দড়ি দিয়ে। মায়ের লাশটা প্রথম রুমাই দেখেছিলো। বেড রুমের ফ্যান থেকে ঝুলছিলো, হাত দুটো দুপাশে এলিয়ে ছিলো, জিভটা বের হয়ে ছিলো আর মুখের এককোণ দিয়ে রক্তের ধারা, দাঁতের সাথে জিভে চাপ লেগে রক্ত বের হয়ে ছিলো, চোখ দুটো যেন বের হয়ে আসতে চাইছিলো ঠিকরে, মুখটা নীল হয়েছিলো! আর কেউ হলে কি করতো জানে না, কিন্তু সে চুপচাপ মায়ের লাশের নিচে বসে ছিলো বিকাল পর্যন্ত। বাড়ি ভর্তি কাজের লোক থাকলেও না ডাকা পর্যন্ত উপর তলাই আসার অনুমতি ছিলো না কারো। বিকালে যখন বাবা আসলো তখন সব দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিলো! ওর মা কেন আত্মহত্যা করেছিলো সেটা কখনই বুঝতে পারেনি রুমা! বাবাকে বেশ কয়েক বার প্রশ্ন করেছে, কিন্তু বাবাও এড়িয়ে গেছে ব্যাপারটা। মায়ের উপর বড্ড অভিমান ওর। ওর কথা কি মা একবারও ভাবেনি? ছোট একটা মেয়ে মা ছাড়া কিভাবে বড় হবে সেই চিন্তা করেনি? কি দরকার ছিলো মরার! সেই থেকে রুমা আর স্বাভাবিক হতে পারেনি। বাবা অনেক চেষ্টা করেছে, দেশ বিদেশ ঘুরতে নিয়ে গেছে, দামি দামি জামা কাপড়, গাড়ি, খেলনা, মোবাইল আরো কত কি! কিন্তু কেন জানি যাই করতে যায় রুমা শুধু মায়ের লাশের ছবিটা ভেসে ওঠে চোখে! ছোট বেলার এই একটি ঘটনা ওর জীবনটাকেই বদলে দিয়েছে! আর দশটা মানুষের মত না সে, একা থাকতে ভালো লাগে। রুমার পৃথিবীটা অনেক ছোট!

সব কিছু আগের মতোই চলছিলো সাজিদকে না দেখা পর্যন্ত। এতক্ষণে বুঝতে পারছে রুমা সাজিদের সাথে কথা বলা দরকার একবার, যদি ওর সময় থাকে হাতে। সকাল হলেই সাজিদকে বলবে, ওকে দেখলে ওর চারপাশে থাকলে ভালো লাগে। ওকে ভালবাসতে ইচ্ছা করে। জানে না সাজিদ কি বলবে ওর কথা শুনে!

পরিশিষ্টঃ সাজিদ আর আনিকার বন্ধুত্ব শেষ পর্যন্ত ভালোবাসায় রুপান্তরিত হয়েছিলো। রুমার সাথে সাজিদের কথাও হয়েছিলো সেদিন সকালে, কিন্তু সাজিদের কাছে ওর আনিকার সম্পর্কের নতুন রুপ আবিষ্কারের কথা শুনে আর কিছু বলেনি রুমা। শুধু তার কয়েক দিন পর সব গুলো খবরের কাগজে বড় বড় করে হেডলাইন ছাপা হয়েছিলোঃ

বিশিষ্ট শিল্পপতির মেয়ের আত্মহত্যা!
রুমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সেলিম চৌধুরীর একমাত্র মেয়ে রুমা চৌধুরী গত কাল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ রুমার বেডরুম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ডাক্তাররা বলছে রুমা মানসিক ভাবে অসুস্থ ছিলো। ১২ বছর আগে শিল্পপতি সেলিম চৌধুরীর স্ত্রীও এভাবে আত্মহত্যা করে। এ ব্যাপারে সেলিম চৌধুরীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×