![]()
[যারা শিরোনাম দেখেই ক্লিক করে ভেতরে ঢোকার চিন্তা করছেন তাদেরকে বলছি, আমি প্রথাগত কোন কবি নই। আমি যে গুলো লিখি সেগুলোকে বলি অকবিতা। লেখার সময় কোন নিয়ম বা মাপকাঠির ধার ধারি না। চারপাশে যা দেখি তাই কিবোর্ডের মাধ্যমে তুলে ধরি। শিরোনামেই লিখতে পারতাম ১৮(+), কিন্তু সেটা লিখলে ১৮(-) যারা আছে তারা আরো আগ্রহ নিয়ে পড়তে আসতো! তাই পড়ার পর আপনার কোন প্রকার অনুভূতি বা শিষ্ঠাচারে আঘাত লাগলে আমি দায়ী নই। আপনাকে আমি দাওয়াত দিয়ে ডেকে আনিনি আমার লেখা পড়ার জন্য।]
ভাবছি তোমার শরীরটার কথা
গভীর রাতে যখন আঁকড়ে ধরো
তখন কেন জানি ঘেন্না লাগে তোমাকে
মনে হয় বিশাল কোন অক্টোপাস তার কিল বিল করতে থাকা শুড় দিয়ে পেঁচিয়ে ধরেছে!
ভাবছি তোমার শীৎকারের কথা
আনন্দের আতিশয্যে যখন হিস হিস করো
তখন কেন জানি কুঁকড়ে যায় ভেতরটা
মনে হয় কুন্ডলি পাকানো কোন পদ্ম গোখরা কানের কাছে ছোবল মারার জন্য প্রস্তুত!
ভাবছি তোমার হাতের লম্বা লম্বা নখের কথা
অতিষ্ট হয়ে যখন খামচি দাও আমার বুকে পিঠে
রক্তের লাল ক্ষীণ ধারা আবিরের মতো ফুটে ওঠে
মনে হয় যেন হিংস্র কোন মাদী হায়েনা খুবলে খাচ্ছে আমাকে!
ভাবছি তোমার ঘর্মাক্ত শরীরের কথা
কামনায় দগ্ধ শরীরে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম
সে ঘামের কটু গন্ধ
মনে হয় চৈত্র মাসের গরমে তপ্ত কুকুরের জিভ থেকে টুপ টুপ করে ঝরতে থাকা লালা!
তোমার চুম্বন
তোমার আলিঙ্গন
তোমার হাসি
তোমার অনুভূতি
যৌনতায় ভরা তোমার ভালোবাসা অথবা আমার বিকৃত মন!
উৎসর্গ: আমার পরিচিত কিছু মানুষ যাদের চিন্তা ভাবনা আমার মনকে ভাবিয়ে তোলে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




