somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ রাত ১১ টাই ইন্ডিপেন্ডেন্ট টিভিতে "আজকের বাংলাদেশ" অনুষ্ঠানে Live থাকবো আমি মাগুর :)

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১১ সালের ২৬ জুলাই, তখন ফেইসবুকে Sad But True (কঠিন বাস্তব) নামে একটা গ্রুপ খুব জনপ্রিয় ছিলো। আমাদের চারপাশের বিভিন্ন অসঙ্গতির চিত্র গুলো ক্যামেরা বন্দি করে গ্রুপে আপলোড করতো মেম্বাররা। সে এক মহা আজব কালেকশন! যারা দেখেননি তারা বুঝবেন না। তো সেই গ্রুপে প্রায়ই বিভিন্ন সমাজসেবামূলক পোস্টো আসতো। সবাই মহা উৎসাহে সেগুলোতে এগিয়ে যেত। এরকমই একটা পোস্ট দেখলাম গ্রুপ ওয়ালে,
"একজন মুমূর্ষু রোগীর জন্য সন্ধ্যার মধ্যে ঢাকায় জরুরী ভিত্তিতে ২ ব্যাগ........."

আমার আশে পাশে খুজলাম ডোনার, পেলাম না। আমার নিজের রক্তের গ্রুপও আলাদা। কি করবো ভেবে পাচ্ছিলাম না। মাত্র ২ ব্যাগ রক্তের জন্য কেউ মরতে বসেছে ব্যাপারটা ঠিক মানতে পারছিলাম না! ব্যাপারটা মাথার ভেতরে ঢুকে গেছিলো যেন! এটা নিয়ে ভাবছিলাম আর ওয়াল চেক করছিলাম। একবার ভাবলাম একটা ওয়েবসাইট বানিয়ে ফেলি, যেখানে ডোনাররা নাম রেজিস্ট্রেশন করবে। কারো রক্ত লাগলে ডোনার লিস্ট থেকে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করবে। কিন্তু আইডিয়াটা নিজের কাছেই পচ্ছন্দ হলো না! কারন আমাদের দেশে উচ্চ মূল্য আর ধীর গতির কারনে ইন্টারনেট ব্যাবহার এখনো সীমাবদ্ধই থেকে গেছে। রক্তদান করার জন্য একটা ওয়েবসাইটে কেও রেগুলার ঢু মারবে এটা বিশ্বাসযোগ্য ছিলো না। আর তাছাড়া শুধু রক্তদান বিষয়ক একটা ওয়েবসাইটে ট্রাফিক পাওয়া এত সহজ ছিলো না। মানে ব্যাপারটা অনেকটা আমার জ্ঞান ও সামর্থের বাইরে ছিলো।

হঠাৎ একটা পেইজের পোস্টে চোখ আটকে গেল। ১০৩টা লাইক, ১৩ টা শেয়ার! সেই সময়ে এটাই অনেক! ভেবে দেখলাম একটা পেইজের পোস্ট একই সাথে কত মানুষের ওয়ালে চলে যাচ্ছে! আর কাউকে জোর করে পেইজে আনতে হচ্ছে না! মানুষ এমনিতেই দিনে অন্তত একবার হলেও ফেইসবুকে ঢুঁ মারে। আর একটা বুহৎ অংশের নেট ব্যাবহারকারীতো শুধু ফেইসবুক ব্যবহার করার জন্যই নেট ব্যবহার করে। তাই কেউ একবার লাইক দিলেই তার ওয়ালে আমাদের পোস্ট রেগুলার চলে যাবে। তাহলে এভাবে যদি রক্তের পোস্ট দিই আর সবাই সেই পেইজে লাইক দেয় তাহলে ডোনার পাওয়া যাবে! ব্যাপারটা ভাবতেই আনন্দে মন ভরে উঠলো! খুঁজতে লাগলাম ফেইসবুকের পেইজ ক্রিয়েট করার অপশনটা।

এভাবেই জন্ম হলো একটি পেইজ, শুরু হলো সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে রক্তদান প্রক্রিয়া, শুরু হলো একটি যুদ্ধ। তৈরী হলো নতুন এক বন্ধন, সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক আর শুধু যোগাযোগের কাজেই সীমাবদ্ধ থাকলো না। এর মাধ্যমে যুক্ত হলো শত শত ডোনার, তৈরী হলো প্রথম সোস্যাল নেটওয়ার্ক ভিত্তিক ভার্চুয়াল ব্লাড ব্যাংক।

পরিচিতি বাড়ার সাথে সাথে কাজের পরিধীও বেড়ে গেল। আরো অনেক উৎসাহী উদ্যোমী তরুণ যোগ দিলো এই যুদ্ধে। নতুন নতুন পেইজ তৈরি হলো, ব্যাক্তিগত উদ্যোগেও অনেকে যোগ দিলো। সেই তরুণদেরই সংগঠন Call For Blood

Call For Blood নিয়ে পরবর্তীতে বিস্তারিত লিখবো আশা করি।


আজ রাত ১১ টাই Independent চ্যানেলে Ajker Bangladesh (আজকের বাংলাদেশ) অনুষ্ঠানে Call For Blood এর পক্ষ থেকে Live থাকবো আমি মাগুর (রুবায়েত)। তুলে ধরবো অনলাইন রক্তদানের ইতিহাস, সোশ্যাল নেটওয়ার্ক ব্যাবহার করে রক্তদান কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে কথা বলবো আপনাদের সামনে।

আপনারা ইচ্ছা করলে সোশ্যাল নেটওয়ার্ক ব্যাবহার করে রক্তদান বিষয়ক বিভিন্ন তথ্য, পরামর্শ ও সমস্যা সম্পর্কে জানতে এসএমএস এবং ইমেইল করতে পারবেন।

SMS 16232 using the hotkey "AKBO" or email ajker.bangladesh@independent24.

মনে রাখবেন, Live আজ রাত ১১ টা, Independent, Ajker Bangladesh (আজকের বাংলাদেশ)।

:)
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×