somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিংকু অন্তর্ধান রহস্য

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চোখের সামনে রাজা সিটি পরিবহনের বিশাল সাদা রঙ জলা বাসটা দেখে আতঙ্কে চোখ বন্ধ করে প্রচন্ড জোরে অপুর পায়ে একটা খামচি মেরে বসলো হৈম। আচমকা খামচি খেয়ে অপু এত বিরক্ত হলে যে ভয় লাগছিলো রিকশা থেকে নেমেই যায় নাকি! বিশাল আকৃতির কিছু দেখলেই ভয়ে কুঁকড়ে ওঠে হৈম, আর তখন পাশে যাকেই পায় খামচি দিয়ে বসে! এটা নিয়ে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়তে হয় ওকে। রিকশায় করে সকাল থেকেই ধানমন্ডির অলিগলি ঘুরছে ওরা, টিংকুর খোঁজে! কাল রাত থেকে খুজে পাওয়া যাচ্ছে না টিংকুকে! ওদের রায়ের বাজারের বাসায় সবার সাথে পরিবারের একজন সদস্য হিসাবেই থাকতো টিংকু। ওর বয়স যখন কেবল ৩ মাস তখন রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলো। কি সুন্দর তুলতুলে আর সাদা ধবধবে ছিলো টিংকু। দেখলেই আদর করতে ইচ্ছা করতো। খিদে পেলে পায়ের কাছে এসে মৃদু আদুরে গলায় মিঁউ মিঁউ করতো। প্রথম প্রথম মা একটু বিরক্ত হলেও একসময় মাও টিংকুকে কিছুক্ষণ না দেখলে খোঁজাখুঁজি শুরু করতো। হৈমর বাবা আর ছোট বোন অবশ্য প্রথম দিনেই টিংকুকে পচ্ছন্দ করে ফেলেছিলো। কিন্তু সবার আদরের সেই টিংকু কেন যে গত রাত থেকে গায়েব হয়ে গেল সেটা ভেবে পাচ্ছে না হৈম! কেউ ধরে নিয়ে যাবে এটা সম্ভব না, কারন টিংকু সারাদিন বাড়ির ভেতরেই থাকে। আর গতকাল অপরিচিত কেউ আসেনি। টিংকু নিজে নিজে কখনো বাইরেও যায় না! বড় হয়েও বাধ্য ছেলে হয়েই ছিলো এতদিন। ঘটনা কিছুই মাথায় ঢুকছে না হৈমর!

টিংকুর থাকার জন্য ছোট মামাকে দিয়ে কাঠের একটা ঘর বানিয়ে আনা হয়েছিলো। ঘরের ভেতরটা নরম তুলার আবরন দিয়ে ঢাকা। দু'দিকে দুটা দরজার মতো ছিলো ফাঁকা ছিলো। কোন এক অদ্ভুত কারনে টিংকু সবসময় ডান দিকের ফাঁকটা দিয়ে ঢুকতো আর বাম দিকের ফাঁকটা দিয়ে বের হতো। সেই ঘরটা রাত থেকেই খালি পড়ে আছে! দেখলেই কেমন বিষন্ন লাগছে।

রাতেই অপুকে ফোন করে দুঃসংবাদটা জানিয়েছিলো হৈম। কিন্তু শোনার পর অপুর মধ্যে কোন ভাবান্তরই দেখলো না! বরং একটু মনে হয় খুশিই হয়েছে! কি অদ্ভুত ছেলেটা, ওকে অনেক ভালোবাসে, কেয়ার করে। কিন্তু কেন যেন টিংকুকে পচ্ছন্দ করে না! ২৩/২৪ বছরের একটা ধামড়া ছেলে টিংকুর মতো একটা কিউট বিড়ালকে হিংসা করে এটা ভাবতেই অবাক লাগে হৈমর! তারপরও ওকে জোর করে সকাল বেলা আসতে বাধ্য করেছে। তারপর প্রথমে বাসার আশেপাশে অলিতে গলিতে খুজেছে। না পেয়ে রিকশা নিয়ে ধানমন্ডির বিভিন্ন রোড ধরে খুজে বেড়াচ্ছে ওরা দুইজন। অপুর অবশ্য টিংকুকে খোঁজার ব্যাপারে সেরকম কোন আগ্রহ দেখছে না। একসাথে রিকশায় ঘুরছে এটা ভেবে প্রথমে আনন্দে ফুরফুরা থাকলেও খামচি খাওয়ার পর থেকে পুরাই চুপ মেরে মুখ গোমড়া করে বসে আছে। সেদিকে অবশ্য হৈমর কোন খেয়াল নেই। ওর ব্যাকুল চোখ দুটি ছল ছল দৃষ্টিতে চারপাশে শুধু টিংকুকে খুঁজছে!

হৈমর ব্যাকুলতা দেখে রিকশাওয়ালাটাও বেশ কয়েক বার ইতিউতি তাকিয়ে টিংকুকে খোঁজার চেষ্টা করেছে। একবার তো কালো হুতুম পেঁচার মতো একটা বিড়াল দেখে চিৎকার করে কান ফাটিয়ে ফেলেছিলো! কিন্তু ওটা টিংকু না শুনতেই আবার উদাস মনে প‌্যাডেল মারতে শুরু করেছে। ধানমন্ডির এই সব রিকশাওয়ালাদের এরকম উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করার অভ্যাস আছে। কারন প্রতিদিনই ওদের মতো অনেক কপোত-কপোতী হাতে হাত রেখে স্বপ্ন দেখতে দেখতে এই সব এলাকায় উদ্দেশ্যহীন ভাবে রিকশা নিয়ে ঘুরতে থাকে।

বেলা গড়িয়ে যখন সূর্য্য মাথার উপরে তখন হৈম ফোনটা ব্যাগ থেকে বের করলো। ভাবলো বাসায় একবার কল দিয়ে জানা দরকার কি অবস্থা। কিন্তু ফোনের চার্জ নাই, কখন বন্ধ হয়ে গেছে টেরই পায়নি। রাত থেকে টেনশনে টেনশনে চার্জও দেওয়া হয়নি! অপুর ফোন চাইতে মিন মিন করে জানালো বরাবরের মতো সে আজও ফোন আনতে ভুলে গেছে! ছেলেটা এরকম অগোছালো কেন ভেবেই পায় না হৈম! নাহ, এভাবে খুজলে টিংকুকে পাওয়া যাবে না। রিকশাটা থামাতে বলে অপুকে রবীন্দ্র সরোবরের কাছাকাছি নামিয়ে দিলো হৈম। বিষন্ন মনে বাসার দিকে রওনা হলো আবার। এভাবে হঠাৎ করে রিকশা থেকে নামিয়ে দেওয়াই অপু হতভম্ব হয়ে হৈমর রিকশাটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। সেদিকে অবশ্য কোন ভ্রুক্ষেপ নাই হৈমর। ভাবছে বাসায় যেয়ে গোসল সেরে না খেয়েই একটা ঘুম দিবে।

দরজার কাছে দাঁড়িয়ে কলিংবেল চাপতেই মা দরজা খুলে হাসি হাসি মুখে ওর দিকে তাকালো! ভেতর থেকে ছোট বোনটার আনন্দে ভরা কন্ঠও শুনতে পেলো! টিংকু হারিয়ে গেছে আর এরা সব ভুলে বাড়িতে বসে আনন্দ করছে এটা ভাবতেই পারছে না হৈম! মা ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ওর ঘরের দিকে। ওর ঘরের বেডের বাঁদিকটা ঘেষে টিংকুর সেই কাঠের ঘর। সেদিক তাকিয়ে মা বললেন, দেখ!

ঘরটার একদিকের দরজা দিয়ে মাথা বের করে আছে ৪ টা ছোট ছোট বিড়াল ছানা! আর অন্য দরজাটা দিয়ে চোরের মত তাকিয়ে আছে টিংকু, সাথে একটা মেনী বিড়াল! প্রথমটাই দৃশ্যটা বিশ্বাসই করতে পারছিলো না! কিন্তু মা বললো, সকালে ও বের হয়ে যাওয়ার পর টিংকু রান্না ঘরের জানালার ফাঁক গলে এসে হাজির! সাথে আরেকটা মেনী বিড়াল, দুজনের মুখে দুটো নরম তুলতুলে বাচ্চা। ঠিক যেন ছোট বেলার সেই টিংকু! এভাবে আরো একবার বাইরে যেয়ে আনলো আরো দুইটা। সব শুনে-দেখে হৈমর আনন্দ আর ধরে না! টিংকু হারিয়ে যাওয়াই যতটুকু কষ্ট পেয়েছিলো পরিবার সমেত ফিরে আসায় তার চেয়ে বেশি খুশি হয়েছে হৈম। হাত বাড়িয়ে টিংকুকে কোলে তুলে নিলো হৈম, কানের কাছে ফিস ফিস করে বললো,

"কিরে দুষ্টু ছেলে? খুব পাকা হয়েছিস না? একা একা বিয়ে শাদী করে বাচ্চাকাচ্চাও জন্ম দিয়ে ফেলেছিস! এখন আবার লজ্জা পাওয়া হচ্ছে, না? আর এদিকে তোর জন্য আমি অপুর সাথে কাল থেকে কত খারাপ ব্যবহার করেছি জানিস? যাই, ওকে একটা ফোন দিয়ে সরি বলে আসি। জানি না ওকে এখন ফোনে পাওয়া যাবে কিনা। এসে তোর বউ আর বাবু গুলার জন্য নাম ঠিক করবো!"

অপুকে ফোনে না পেলে কাল ক্লাসে যেয়ে হাত দুটি ধরে মিষ্টি করে একটা হাসি দিয়ে সরি বলে অপুর রাগ ভাঙিয়ে দিবে হৈম। তারপর দুজন মিলে আজকের মতো আবার বের হবে রিকশা নিয়ে, শুধু টিংকুকে খোঁজার টেনশনের জায়গায় তখন থাকবে অদ্ভুত এক ভালোবাসাময় আনন্দ!

উৎসর্গ: ব্লগার বটবৃক্ষের প্রিয় টিংকুকে। যে কিছুদিন আগে হারিয়ে যাওয়ার পরও আবার ফিরে এসেছে। ;)
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×