![]()
[যারা শিরোনাম দেখেই ক্লিক করে ভেতরে ঢোকার চিন্তা করছেন তাদেরকে বলছি, আমি প্রথাগত কোন কবি নই। আমি যে গুলো লিখি সেগুলোকে বলি অকবিতা। এই অকবিতার শিরোনামেই লিখতে পারতাম "প্রাপ্তবয়স্কদের জন্য এবং শিষ্ঠাচার বঞ্চিত" কবিতা! কিন্তু সেটা লিখলে অপ্রাপ্তবয়স্ক যারা আছে তারা আরো আগ্রহ নিয়ে পড়তে আসতো! অকবিতা পড়ে কারো কোন প্রকার অনুভূতি বা শিষ্ঠাচারে আঘাত লাগলে আমি দায়ী নই।]
একটি নারীর শরীর নিয়ে আমি যা খুশি ভাবতে পারি
মস্তিষ্কের বিকৃত অংশে জাগিয়ে তুলতে পারি
কামনার জ্বলজ্বলে আগুন অথবা ধর্ষণের আকাংখা
শকুনের মতো খুবলে খুবলে খেতে পারি আমি
স্নিগ্ধ সোনালি যৌবন অথবা অমৃত সুধা
শরীরের ক্ষুধা না মিটুক
মনের ক্ষুধা তো মিটাতে পারে একটি নারীর শরীর!
নারীর স্তনের দিকে চেয়ে থাকি যৌনতা ভরা চোখে
ভাবনার জগতে ভুলে যাই আমি
কোন এক নারীর স্তনজাত দুগ্ধ শিশুকালে মিটিয়েছিল আমার পেটের ক্ষুধা
মনের ক্ষুধার কাছে পেটের ক্ষুধা নিবারনের মূল্য
মুহূর্তে হয়ে যায় তুচ্ছ
যেন মন মন্দিরের মাতৃমূর্তির স্থান দখল করেছে আজ যৌনদেবী!
একটি নারীর শরীর
শরীরের নিম্নাঙ্গের যে স্থান দিয়ে আমার এই পৃথিবীতে আগমন
সেরকমই একটি অংশ নিয়ে
করতে পারি জঘন্যতম যৌনতার সর্বচ্চ কল্পনা
করতে পারি মনে মনে বিচরণ
দিতে পারি না আমি শ্রদ্ধা আর নিরাপত্তা
কারন শরীরের ক্ষুধা না মিটুক
মনের ক্ষুধা তো মিটাতে পারে একটি নারীর শরীর!
উৎসর্গ: সেই সব মানুষদের যারা মস্তিকের বিকৃত অংশের ভাবনাগুলোকে মৃত্যুদন্ড দেয় নির্দ্বিধায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



