![]()
#
আধো আলো আধো ছায়ার রাত
শুকনো হাসি হাসছে কাদা মাখা চাঁদ
গগনে গর্জে উঠতে যেয়ে ঘন কালো মেঘ
বিরহ ব্যাথায় আজ করছে আর্তনাদ!
কেন?
কেন এ মিছে সংলাপ?
কেন এই ভালোবাসার নোংরা কিলবিলে রুপ?
কেন প্রেমের নামে আজ অপছায়া হয়ে বাস করে কালসাপ?
ভালোবাসা আজ খোঁজে ভালোর মধ্যে একটু খানি আশা
খোঁজে স্নেহ, মমতা আর কোমলতার আবেশ
একটু খানি হৃদয় অথবা মায়ায় ডোবানো দিঘল কালো কেশ
প্রেম দুর্ভিক্ষ কেটে যাক
মরুভুমির মরিচিকারা সত্যে পরিনত হোক
মিটুক প্রেমিকের প্রেমের তৃষ্ণা!
#
তোমাকে ভাবতে যেয়ে
আজ সব কিছু এলোমেলো
চোখের কোণে দু'ফোটা জল এসে জমা হলো
মনের কোণে এক টুকরো মেঘ এসে ভিড়ল
স্মৃতির কোণে কিন্নরী হাসির আভাস টোকা দিল
তোমার ঘন নিঃশ্বাস ঘাড়ে ছোঁয়া দিল
তোমার ভেজানো ঠোঁট মনে হানা দিল
তোমার আঁচল যেন ছায়া দিল
তোমাকে ভাবতে যেয়ে হে আমার হারানো প্রেম!
#
সেদিন বসেছিলাম স্বপ্ন সমুদ্রের তীরে
তোমার হাতটি ধরে
রংধনুর রঙে রাঙানো প্রজাপতি
আর ক্লান্ত কোন অবিরাম আঁধারে!
[তিনটি শিরোনামহীন বিষণ্ণতার অকবিতা]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



