খাতা কলম হাতে স্হান-কালের কোনো বিন্দুতে বসে ভাবতে থাকে এক হতচ্ছাড়া। বেলা বয়ে গেছে বহুআগে, জীবন সায়াহ্নে এসে দেখে হিসাবের ফলশূন্য খোরোপাতা, কিন্তু তার সময় ফুরিয়েছে। একটা ছবি আকার চেস্টা করে, যেখানে তার ভয় গুলো লুকিয়ে রাখে হিসাবের সারল্যে। হয়তো ভবিষ্যতের কোনো ধনাত্মক বিন্দুতে কেউ এসে বুঝতে পারবে তার না মিলানো হিসাবের গরল। ছবিটা আকা শেষ করে চলে যায় অপার্থিবে!
হাজারও কুশীলব আসে যায়, একটু উকি মারে সেই বাক্সের ডেরায়, নানান রঙ্গ এর আকিবুকি, মনোযোগের বিন্দুতে নিঃশেষিত বিষ্ময়।
এখন আমরা ক্ষমতায়, কিন্তু ক্ষমতাটা থেকেও নাই, যেনো বড্ড আসহায়। সবাই সেই ছবি আকতে চায়, কিন্তু সেটাও পারে না, কারন সবাই হিসাব করতেও ভুলে গেছি। কয়জন হতচ্ছাড়াই বা সেই হিসাব করবার এতটুকু হিসাব করতে পরেছিলো? - সেটাও অজানা!
শীতের সকালগুলো বড্ড আনন্দের; ক্ষমতাহীনতা, স্বার্থের দোটানা অথবা না পাওয়ার বেদনা থেকে জন্ম নেবার প্রতিহিংসা কিছুই তখন স্পর্শ করে না। শুভ্র কুয়াশায় চেতনা ঢেকে যায়, ভাবতে থাকে এক সংকীর্ন অতীত নিশ্চয়।
আমার ভবিষ্যত আমি জানি না, তবুও দ্বন্ধে থাকতে চাই না। আমি ভবিষ্যত দেখায় মত্ত থাকতে চাই, পারবো কি না সেটাও জানি না। তবু শিউলি ফুলে ঘ্রান নিতে এতটুকু পরিকল্পনা লাগে না, সুন্দর একটা মন থাকলেই হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

