টিভি সিরিজগুলোর বেশ কিছু ফর্মেট আছে। যেমন ম্যাকগাইভার টাইপ সিরিজ। প্রত্যেকটা এপিসোড একটা স্বতন্ত্র মিশন দিয়ে শুরু। পাত্র পাত্রী এক থাকলেও এক পর্বের মিশনের সাথে আরেক পর্বের মিশনের সম্পর্ক পাওয়া যায় না। মাঝে মধ্যে ভিলেন বা কিছু চরিত্রকে আবারও জাগরিত করা হয়, সেটার রেশ সে পর্বেই শেষ হয়ে যায়। বর্তমানে এরকম সিরিজগুলোর মধ্যে হলো হাওয়াই ফাইভ ও, সিএসআই, এনসিআইএস,শার্লক, এলিমেন্টারী, অলমোস্ট হিউম্যান, ক্যাসেল, আনফরগ্যাটেবল ইত্যাদি।
আবার কিছু সিরিজ আছে যেগুলো একটা র্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এবং প্রতিটা পর্ব আগের পর্বের ঘটনার রেশ ধরে এগিয়ে যায় এবং এক সময় পরিসমাপ্তি হয়। ছোটবেলায় দেখা এমাজন সিরিজটির মতো। হিরোজ, লস্ট, ২৪ ব্রেকিং বেড, দ্যা ওয়াকিং ডেড, রে ডনোভান, ক্যালিফর্নিকেশন হলো সেরকম শ্বাসরুদ্ধকর সিরিজ যেগুলো মূলত একটা দুর্ঘটনার বা ঘটনার ওপর ভিত্তি করে এগিয়ে যায় পরিণতির দিকে। এসব সিরিয়ালগুলো পুরো একটা উপন্যাসের মতো এবং এগুলো সবচেয়ে বেশী আকর্ষনীয় হয়ে থাকে। হাল আমলের গেম অব থর্নসের নাম উল্লেখ না করলেই নয় যদিও শেষের সিজনটা খুব বেশী সুবিধের হয়নি
আবার কিছু কিছু সিরিজ থাকে যেগুলো মূলত কয়েকটা পর্ব নির্দিষ্ট আলাদা আলাদা মিশন দিয়ে চললেও সীজনের শেষ দিকে যেই ঘটনার ওপর ভিত্তির করে এগিয়ে চলা সেটার কিছু কিছু পরিণতি দিতে থাকে এবং কয়েক সিজন যাবার পর মূল ঘটনাকে প্রতিটা পর্বের আলাদা আলাদা মিশনের সাথে সম্পৃক্ত করা হয়। স্যুটস, মেন্টালিস্ট, মেজর ক্রাইমস, কোভার্ট এফেয়ার্স, পারসন অব ইন্টারেস্ট, এরো ইত্যাদি। এটা মূলত ওপরের দুটো ফর্মেটের ফিউশন।
হানিবল
![]()
আইএমডিবি রেটিং: ৮.৪
জেনরা: থ্রিলার
বিশুদ্ধ সাইকোলজিক্যাল থ্রিলার বলতে যা বুঝায় এই সিরিজটি তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরন। উইল গ্রাহাম হলো এফবিআই এর একজন প্রোফাইল এজেন্ট যার এক অদ্ভূত ক্ষমতা আছে। সিরিয়াল কিলারদের ক্রাইম সীন দেখে সে মনে মনে পুরো ঘটনাটা একজন সিরিয়াল কিলারের মনে কিভাবে তৈরী করেছে এবং সেই সিরিয়াল কিলার মূলত কিসের জন্য এই হত্যাকান্ড গুলো ঘটাচ্ছে সেটা চোখে পলকে দেখে ফেলতে পারে। তার এই অদ্ভুত গুনের কারনে সে পুরো এফবিআইয়ের মোটামোটি প্রশিক্ষক লেভেলের হয়ে যান। সমস্যা হলো এই কাজটি করতে গিয়ে তার মানসিক সমস্যা দেখা দেয় এবং সিরিয়াল কিলারদের মনস্তত্ব বুঝতে গিয়ে তার নিজের মনটা সংক্রমিত হয়ে যায়। এমন সময় তাকে সাহায্য করতে আসে মেধাবী ফরেনসিক সাইকিয়াটিস্ট ড. লেকটার।
এই ডক্টরের অদ্ভূত এক শখ হলো রান্না বান্নায়। যখন সে রাধতে থাকে তখন মনে হয় সে এক শিল্পের সৃষ্টি করছে। উইল গ্রাহামের মানসিক সমস্যার বিভিন্ন উপসর্গ যখন প্রকট হতে থাকে তখন লেকটার তার খুব কাছের মানুষ হয়ে যায় কিন্তু গ্রাহামের মনে খটকা জাগে লেকটারের চারিত্রিক কিছু অসংগতির। তখনও সে বুঝতে পারেনি এই লেকটার হলো এই সময়ের যত সিরিয়াল কিলার আছে তাদের সবার বস। কিন্তু যখন বুঝতে পারে তখন অনেক দেরী হয়ে যায়।
প্রথম সিজন শেষ হয়েছে মাত্র। সেকেন্ড সিজন সামনের বছর ফেব্রুয়ারী থেকে। মানুষের মনস্তত্বের গভীরতম বিষয় ভয় এবং শিকারী অনুভূতি দুটিকে নিয়ে পুরো সিরিয়ালে ব্যাবচ্ছেদ করে ফেলেছে এবং যতক্ষন একজন দর্শক এই সিরিয়ালটি দেখবেন তখন সে নিজের মনের ভেতর এই শিকারী এবং ভয় নামক দুটো সত্বাকে নতুন করে চিনতে পারবেন।
এই ড্রামা সিরিজটি মূলত আমাদের মধ্যে থাকা পশুত্ব কত বড় দানব হতে পারে সেটাই দেখানো হয়েছে।
আলফ্রেড হিচকক বা কুবরিকের কাজ দেখে যারা অভ্যস্ত সেসব বোদ্ধাদের জন্য এই সিরিয়ালটি অবশ্য দেখা দরকার।
স্যুটস
![]()
আইএমডিবি রেটিং: ৮.৮
জেনরা: ড্রামা
মাইক রসের বাবা মা মারা যায় একটা কার এক্সিডেন্টে যখন সে খুব ছোট ছিলো। তারপর থেকে দাদীর কাছে বড় হয়। যখন তার বয়স বাড়তে থাকে তখন সে দেখে সে কিছু ভুলে না, যা দেখে তা ছবির মতো তার মনে গেথে যায়। নিজেদের আর্থিক দৈন্যতা কাটিয়ে ওঠার জন্য সে ড্রাগের ব্যাবসা থেকে অন্য মানুষের জন্য এলসেট পর্যন্ত দেয়া শুরু করে। স্বপ্ন ছিলো একটাই হার্ভাডে পড়া এবং বড় উকিল হওয়া। সাথে ছিলো তার বাল্যবন্ধু ট্রেভর। সবকিছুই ঠিক ঠাক মতো চলছিলো, টাকাও আসতেছিলো, নিজের এডমিশনের এক্সামের সবকিছু পার্ফেক্ট। কিন্তু ট্রেভরের ছোট একটা ভুলে তাকে বাচাতে গিয়ে হার্ভার্ডে মাইক রসকে ব্যান করা হয়।
তবুও দমে যায়নি, শহরের সবচেয়ে বড় কনসাল্টিং ফার্ম পিয়ারসনে সে ইন্টারভিউ এর জন্য হার্ভে স্পেন্সারের কাছে ইন্টারভিউ দিতে যায়। কিন্তু পীয়ারসনে কাজ করতে হলে সর্বপ্রথম শর্ত হলো তাকে হার্ভাড গ্রাজুয়েট বা হার্ভার্ডে পড়ালেখা করতে হবে। এর বাইরে কাউকেই রিক্রুট করা হয় না। ইন্টারভিউ দেবার সময় প্রথমটাতেই আটকে যায় তার ওপর যখন তার হাতে থাকা ব্যাগ খুলে দেখে ড্রাগ, তখন তার চাকুরী না হবারই কথা। কিন্তু চাকুরী হয়। কিভাবে হয় সেটা সিরিজটা দেখলেই ভালো হয়।
আইনের খুব কঠিন মারপ্যাচ না দেখালেও মেধার যে প্রচন্ড লড়াই এবং নিজের যোগ্যতাকে প্রমান করবার জন্য ইদুর বেড়ালের খেলা সেটা মাইক রসকে প্রতিটা সেকেন্ড করতে হয়। তার ওপর হার্ভার্ডের ফলস সার্টিফিকেট দিয়ে কাজ করতে গিয়ে পদে পদে ধাক্কা খাওয়া সেটাকে সামলে পীয়ারসনে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলে এবং পুরো নিউইয়র্ক সিটির টপ কর্পোরেট কনসাল্টিং ফার্মের স্বনামধন্য উকিলে উঠিয়ে আনে। কিন্তু পা আটকে যায় বার বার ঐ এক জায়গাতেই, হার্ভা্র্ডের ফলস সার্টিফিকেট।
পুরো সিরিজে কিল ঘুষির দেখা মেলে সিজন ৩ এর শেষ পর্বে কিন্তু প্রতিটা পর্বে কমেডি আর কথার মার প্যাচ সাথে নাগরিক সুখ দুঃখ এত গভীর ভাবে দেখানো হয়েছে যে পুরো সিরিজ দেখার সময় মনে হবে চুম্বকের মতো আটকে ফেলি নিজেকে।
পার্সন অব ইন্টারেস্ট
![]()
আইএমডিবি: ৮.৩
জেনরা: একশন, রহস্য
সিআইএ থেকে চাকুরীচ্যুত একজন মধ্যবয়সী যোদ্ধা। নিতান্ত ভঙ্গুর সময়ে যখন নিজেকেই বোঝা মনে হয় তখন হুট করে এক বিলিয়নিয়ার একটা চাকুরীর অফার দেয়। চাকুরীটা হলো মানুষের উপকার করা। স্বভাবতই এখানে নানা প্রশ্ন আসবে, মানুষের উপকার করে তার কি লাভ? গভর্নম্যান্টের এত এত চৌকষ এজেন্সি আছে তারা না হয়ে সে কেন? সর্বোপরী এই বিলিয়নিয়ারটা কে?
সিনেমভক্ত যারা তারা সবাই ক্রিস্টোফার নোলানের নাম শুনে থাকবেন যিনি মূলত ব্যাটম্যান, সুপার ম্যান এর সর্বশেষ সিরিজে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তা নিয়ে সন্দেহ থাকার কথা নয়। আসলে এই সিরিয়ালটির প্রোডিউসার হচ্ছে তার ভাই। অদ্ভুত এক কনসেপ্টের ওপর তিনি এই সিরিজটি তৈরী করেছেন। কনসেপ্ট টা হলো ৯/১১ এর পর সরকার এমন একটা প্রজেক্ট হাতে নেয় যার মাধ্যমে সরকার সবাইকে শুধু দেখবেই না মেশিনটি সিদ্ধান্তও নিতে পারবে যার স্রষ্টা হবে এই বিলিয়নিয়ার হ্যারল্ড ফিন্ঞ্চ। হ্যারল্ড ফিন্ঞ্চ এমন একটি মেশিন তৈরী করতে সমর্থ হন যেটা মূলত মানুষের সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে পারবে কখন এবং কতবড় আক্রমন বা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এই মেশিনটি যখন তৈরী করা হয় তখন এটাকে এতটাই শক্তিশালী হিসেবে তৈরী করা হয় যাতে এর কোনো ব্যাক ডোর না থাকে। পুরোটাই হ্যাক প্রুফ। কিন্তু হ্যারল্ডের বন্ধু একটা ব্যাক ডোর তৈরী করে রাখে। কারন সরকারের ইচ্ছা অনুযায়ী মেশিনটি শুধু মাত্র বড় বড় আক্রমন সরকারকে জানাবে। ছোটখাটো ব্যাপারে সরকারকে জানাবে না।
এই ব্যাকডোর দিয়ে ছোটখাটো আক্রমনের কথা জানা যাবে যার চাবীটা থাকে শুধুমাত্র হ্যারল্ডের কাছে।মেশিনটি শুধু একটা সোশাল সিকিউরিটি নাম্বার দেবে যেটা দিয়ে বোঝা যাবে যে মানুষটির এই নাম্বার হয় সে আক্রমনের স্বীকার হবে অথবা সে অপরাধী। হ্যারল্ড এর আগেও লোক ভাড়া করেছিলো তার এই কাজের জন্য কিন্তু কেউ বেশী দিন বাচে নি। কিন্তু এবার সাবেক গ্রীন ব্যারেট এবং সিআইএ অপারেটিভ জন রীজকে বেছে নেয়। প্রথম দুটো সীজন এইচআর আর মাফিয়া ডন কার্ল এলিয়াসের দৌরাত্মও ঠেকানোর জন্য। কার্ল এলিয়াসকে ঠেকানো গেলেও পুরো এইচ আর ক্রাইম সিন্ডিকেটের হোতা স্বয়ং এনওয়াইপিডির বেশ কিছু উচ্চ পদের পুলিশ কর্মকর্তাদের কে ঠেকাবে!
জন রীজ পুরো সিরিজে মনে হয় ২ থেকে ৩ বার হেসেছেন। তার না হাসাটাই পুরো সিরিজের প্রধান আকর্ষন। আর কিছু খারাপ পুলিশ কিভাবে এদের সংস্পর্শে এসে পুরোপুরি পাল্টে যায় এবং এদের জীবনে কি ভয়ানক পরিণতি নেমে আসে সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে উঠেছে। পুরো একটা পরিবার যেখানে নিশ্চিহ্ন হয়ে যায় একজন মানুষের মুখের হাসি ধরে রাখার যখন সে মানুষটি কপালে পিস্তল ঠেকিয়ে মারা যায় তাদের সামনে তখন মনে হয় জীবনের এত বড় রূঢ় নোলান ভ্রাতৃদ্বয়দের দিয়ে দেখানেঈ সম্ভব। এই রিসিয়ালের ডেভিলস শেয়ার আর ইন্ডস গেম পর্ব দুটি দেখলে মনে হবে এ যেনো হিসাব চুকানোর মহাকাব্য!
যা হোক আজ এতটুকুই!
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



