somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিনার্ভা: বাংলাদেশী থ্রাশ মেটাল ব্যান্ড

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে এই ইউটিউবটা ট্রাই করেন। অসাধারন ট্রিবিউট এদের। আর্টসেল স হ বেশ কিছু ব্যান্ডদের জন্য অহর্নিশ কুর্নিশ বলে ধরে নেয়া যায়।



থ্রাশ মেটাল:


মেটাল গান কিরকম সেটা মনে হয় সবাই কম বেশী বুঝে। রকের চাইতে আরও জটিল গীটার সলোস যেখানে রীফ সহ অন্যান্য টেকনিক খুব বেশী ব্যাবহার করা হয় আর সাথে থাকবে ড্রামের বীট ব্লাস্ট।ভোকালিস্ট সুরের চাইতে গানের আভ্যান্তরীন ভাবকে উচ্চস্বরে প্রাধান্য দেবে এবং গলার ধরনে কোমলতার চাইতে কাঠিন্যতার ছাপ বেশী থাকবে।

মেটাল হলো মূলত রকের সাব জেনরা যেটা কালের বিবর্তনে এখন রকের মতো একটা আলাদা জেনরায় রূপ নিতে যাচ্ছে। তবে মেটালের প্রচুর সাবজেনরা বিদ্যমান যেগুলো মূলত রকের সাবজেনরা থেকে মেটাল ফর্মেটে পরিবর্তিত হয়েছে।এক্সট্রিম মেটালের অংশগুলো আবার রকের কয়েকটি সাবজেনরার ফিউশন ঘটিয়ে সেটাকে মেটালে কনভার্ট করা হয়েছে।

থ্রাশ মেটাল হলো এক্সট্রিম মেটালের একটি বিবর্তিত সাবজেনরা। স্পিড মেটাল সাব জেনরা থেকে এর ব্যুৎপত্তী। তাই দেখা যায় থ্রাশ মেটালে ড্রাম এবং রীফের কর্ড প্রোগ্রেশনে একটা গতি থাকে যার সাথে তাল মিলিয়ে ভোকালকে এগিয়ে নিতে হয়।

থ্রাশ মেটাল চেনার সবচেয়ে সহজ উপায় হলো এর গতি আর গীটারের কর্ড প্রোগ্রেশনে শ্রেডিং টেকনিক আর টাইমিং ঠিক রেখে সলো গুলোর মধ্যে ট্রানজিশন।এর সবকিছু ঘটবে বেশ দ্রুত গতিতে।গীটার টেকনিকগুলোর মধ্যে যেসব বেশী প্রাধান্য পায় সেগুলো হলো সুইপ পিকিং, লিগেটো ফ্রেসিং, অলটারনেট পিকিং, ট্রেমেলো পিকিং, স্ট্রিং স্কিপিং আর দুই হাতের ট্যাপিং যেগুলো দিয়ে বিভিন্ন রকমের সলো তৈরী হয়। কিছু কিছ সলো এমনও হতে পারে যার প্রথমে একটা ইন্ট্র সলো এবং পরে আউট্র সলো। গানের মাঝখানেই এভাবে সলোর ছড়াছড়ি যাতে ডিস্টর্টেড গীটার সলোস আর রীফ সাথে বীট ব্লাসট ড্রামিংও বিদ্যমান।রীফের এক টেকনিক থেকে আরেক টেকনিকে যে পরিবর্তন হবে সেটা হবে খুব দ্রুত যেগুলো গীটার সলোসকে উচ্চগতির একটি জটিল সুরে রূপ নেবে। যারা ইলেক্ট্রিক গীটারে সিদ্ধ হস্ত তাদের কাছে ইংলিশ এসব টার্মগুলো পরিচিত হবার কথা।

ড্রামের ডাবল বেজড ড্রামিং থাকবেই আর গানের পুরোটা সময়ে উচ্চগতির শ্রেডিং ড্রাম বিদ্যমান। ভোকাল কন্ঠে জোরালো এবং রুক্ষতার পাশাপাশি মেলোডীর টান রাখবে যার ফলে গান গুলো রুক্ষতার মধ্যে থেকে আরো শ্রুতিমধুর করে তোলে।


মীনার্ভা:



ইতিহাস: বিজয় আর রাফসান তিন বছর বিভিন্ন জায়গায় জ্যামিং করতো একসময় আর অন্য প্রজেক্টে ইশমি আর নাবিল মিউজিক নিয়ে ব্যাস্ত ছিলো।নতুন কিছু করার প্রত্যয়ে সোহান এসে সবাইকে একত্রিত করে মিউজিক নিয়ে নতুন কনসেপ্ট দেয় এবং তখন থেকেই মীনার্ভা যাত্রা শুরু করে। সময়কাল তখন ২০১০ এর কিছু আগের। এর মধ্যে ব্যান্ডে বেশ কিছু রদবদল হয়। নানা রদবদলের মধ্যে এই ব্যান্ড বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহন করে নিজেদের ভিত্তিকে আরও মজবুত করে তোলে।

২০১১ তে ইনকার্সন ব্যাটল অব ব্যান্ডে অংশ নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্য প্রমান করে এবং জিতে নেয় সাথে সেরা গীটারিস্ট আর ড্রামারের স্হান


এলবামের নাম: বিদায় সংবিধান (২০১৩)


বর্তমান লাইন আপ:
ভোকালে ইশতিয়াক তানভীর ইশমি
সুলতান রাফসান খান- গীটার
ইনজামামুল হক গালিব-গীটার
নায়ীর রিসাত- বেস গীটার
তাওফিক আহমেদ বিজয়- ড্রামস
সোহান আল মাসুদ - ব্যান্ড ম্যানেজার

জেনরা: গ্রুভ মেটাল, থ্রাশ মেটাল, হেভী মেটাল


ইংলিশ বাংলা মিলিয়ে মোট ৮ টি গান যার মধ্যে দুটো ইংলিশ।



এলবামের শুরু হয় আবির্ভাব নাম্বারটি দিয়ে যেটা মূলত গ্রুভ মেটালের মধ্যে পড়ে। এর পরের গানটি মৃত্যুর শেষ আবির্ভাব নাম্বারটির ধারাবাহিকতার ফসল যদিও গানটির স্টাইল পুরোপুরি থ্রাশ মেটালে সুইচ করে। শ্রেডিং থেকে শুরু করে ট্রেমেলো পিকিং সাথে অল্টারনেট পিকিংগুলো অসাধারন। ভোকালে দুজন কাজ করেছে যার মধ্যে একজন ক্লিন ভয়েস ব্যাক গ্রাউন্ডে আরেকজন প্রধান ভোকাল যিনি মেটালের ভাবধারা বজায় রেখেছেন এবং গানের ব্রীজে মেলোডির কাজটা অসাধারন। যদিও ব্যাকগ্রাউন্ডের ক্লিন ভয়েসটা যখন হঠাৎ করে বলতে শুরু করে এফেক্ট টা একটু খটকা জাগায়। কিন্তু গীটারের কাজ আর গানের বাহ্যিক সৌন্দর্য্যে তা ঢাকা পড়ে যায়।

এরপর আশীর্বাদ শুরু হয় শুধু রীফ দিয়েযেটা পুরোপুরি ড্রাম আর রীফের আরেক সলো দিয়ে শুরু হয়ে যায়। আসল গানের শুরুতে ড্রামার স্পিড বীট দিয়ে শুরু করে আর কর্ড প্রোগ্রেশনে রীফের গতি আর টেম্পো বেশ উচু রেজিস্টারের কাজ বিদ্যমান। কোরাসের সাথে সাথে ভোকাল অন্তরায় থেমে থেমে গায়কী ভাবটা গানটাকে পুরোপুরি রাফ এন্ড টাফ ভাবে নিয়ে যায়। গানের মাঝখানে শুধু গীটারের টানে গানটাকে আলাদা মুডে নিয়ে যায়। মূলত গানে মুডের ভেরিয়েশনটা এত স্মুথ এবং শেষের দিকে লো রেজিস্টারে গিটারের কর্ড প্রোগ্রেশন গায়ের প্রতিটা লোম খাড়া করে ফেলে।

যাত্রা গানটা পুরো ধীর গতির রক ধাঁচের শুরু হলেও হেভীমেটাল ফর্মেই ফেলা যায়। গানের কথা না হয় নাই বললাম, প্রথম দইকে ক্লিন ভয়েস থাকলেও মাঝে এসে ব্রীজের পর মেটালের টোনে সুইচ করাটা অসম্ভব ভালো লেগেছে। ইন্ট্রোর সলোসগুলো আরও একটু ড্রামাটিক করলে মনে হয় খারাপ হতো না।

গড অব ওয়ার মূলত এরিসকে দিয়ে এক মাইর খাওয়া রাজার এরিসের প্রতি আকুতি দিয়ে শুরু। পেছনের যুদ্ধের এফেক্ট টা শুনলে মনে হবে টিভি সিরিজ স্পার্টাকাসের কথা। ভোকালে ইংলিশ উচ্চারন মেটাল গানের জন্য পারফেক্ট। থ্রাশ মেটালের জন্য পারফেক্ট সলোস নির্বাচন এবং ড্রামের অসাধারন দক্ষতা গানটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। ইমপসিবল ব্রুটালিটির জন্য গানটাকে ৫ তারা দেয়া যায় বৈকি আর মাঝের গীটার সলোসগুলোতে ক্লাসিক্যাল একটা ভাব আছে।

ধ্বংশপ্রাপ্ত জাতী নিয়ে বলা যায় আর্বেগেও মানে ইন্ট্রটা অসাধারন, তার সাথে কর্ড প্রোগ্রেশনে হামিং ভাব, মেয়েলী আওয়াজটা মিলিয়ে অসাধারন অনুভূতির তাড়না করে। মনে পড়ে যায় ধ্বংসস্তুপে দাড়িয়ে দূর পানে তাকিয়ে থেকে নতুনভাবে শুরু করার প্রত্যয়।কীবোর্ডের সাথে গীটারের কর্ড প্রোগ্রেশন পড়ে যখন পুরোটা সময় গীটারের রীফের ট্রেমেলো পিকিং আর শ্রেডিং সলোস যুক্ত হয়ে ড্রামের বীট ব্লাস্টগুলো গানটাকে হেভী মেটালের রূপ দিয়ে দেয়।

ব্লাড অব ইটালিয়ান আরেকটি থ্রাশ মেটাল যার লিরিকস ইংলিশ। ভোকালিস্টের ইংলিশ উচ্চারন এখানেও ১০০ তে ১০০, শেষের দিকে যখন রীফের কাজটা ধীরে গিয়ে যখন আবার নতুন শ্রেড গীটার দিয়ে কাজ শুরু করে ব্যাকগ্রাউন্ডে যুদ্ধের এফেক্ট টা শুরু করে তখন পুরো মুডটার সাথে মিলিয়ে যায়। কেন যেনো মনে হয় এই ব্যান্ডের সবাই রোমান এম্পায়ারের কাহিনীগুলো দিয়ে বেশী প্রভাবিত। পরে যখন মনে পড়লো ব্যান্ডের নামটাই রোমান ধর্মকথার থেকে নেয়া তখন হিসেব মিলে যায়।

সর্বশেষ গানটি হলো এদের টাইটেল ট্রাক সংবিধান বিদায় যার শুরু হয় গীটারের মনো ডিস্টর্টেড সলো। যখন পুরো ড্রামের বীটের সাথে মিশে গিয়ে পুরো গিটারের নতুন সলোটা হাই রেজিস্টারে স্টেরিওতে জেগে ওঠে তখন পুরোপুরি থ্রাশের রূপ নেয়। গানের ভিতরকার গতি এবং ব্রীজের সুরের প্রভাব সারা লোম জাগিয়ে ফেলে। গীটার সলোস এবং ড্রামের কাজ সাথে ভোকালের অসাধারন গায়কী দিয়ে মনে হয় পুরো ব্যান্ডটি প্রোগ্রেসিভ ব্যান্ড আর্টসেলের যেসব খুঁত ছিলো সেগুলোকে ছাপিয়ে উঠেছে। গানের মাঝে অদ্ভুত ব্যাটারী লো চার্জের আওয়াজটা আমার কাছে অসাধারন লেগেছে।

গানের লিরিকসগুলো নিয়ে কিছু বলার নেই। তবে দুটো কথা না বললেই নয়, আর্টসেল ভেঙ্গে যাবার পর যে শূন্যতা তৈরী হয়েছে তার মিটিয়ে দেবার জন্য নেমেসিস স হ বেশ কিছু ব্যান্ড চেষ্টা করেছে কিন্তু কেউ পারছে না জায়গা করে নিতে। মেটালের অপূর্নীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যেসব নতুন ব্যান্ড গুলো উঠে আসছে বেশীর ভাগের এত খারাপ পারফরম্যান্স বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে।

যদিও আমাদের অডিও ইন্ডাস্ট্রি এখন ধ্বংসের মুখে এবং এমন অস্হির সময়ে কনসার্ট স হ একটা ব্যান্ডকে বাচিয়ে রাখতে যেসব অর্থনৈতিক পরিবেশ প্রয়োজন তার প্রভাবে সন্দীহান এমন একটা ভালো সেট আপের ব্যান্ড কতদিন টিকে থাকবে।

তবে মেলাদিন পর এরকম পারফেক্ট একটা এলবাম শুনলাম যেখানে এক্সট্রিম মেটালে এমন শুদ্ধতম কাজ দেখিয়েছে।

যাই হোক, ব্যান্ড টিকুক না টিকুক আমরা আরেকবার সাক্ষী হয়ে রই যে আমাদের মেধাবী কিছু আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ছিলো এবং আছে যেগুলো জানান দেয় আমাদের ব্যান্ড ইতিহাসের এক প্রাচুর্যময় অতীত।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ রাত ৮:১২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×