কবে যেনো দেখলাম- ও হ্যাঁ ১লা ডিসেম্বর, কোথায় যেন- হ্যাঁ হ্যাঁ চীনে- কী যেনো এক সৌন্দর্য্য প্রতিযোগিতা হইতেছে, ওহ মনে পড়ছে- মিস ওয়ার্ল্ড ২০০৭। সেই থিকা মাথার মইধ্যে কবিতা খানা ঘুর পাক খাইতেছে, তাই ভাবিলাম কবিতাখানা এইখানে লিখিয়াই ফেলি, তাহাতে যদি উহা মাথা থাইক্কা বাহির হইয়া অন্য কোথাও স্থান লইয়া আমার মস্তিস্করে একটু শান্তি দেয়...
"রূপ থেকে রূপাতীত - হেঁটে যায় মানবী সভ্যতা;
‘তোর জন্ম দাসী জন্ম-বলে গেছে মনুর সংহিতা;
চির দেবদাসী থেকে তুই হলি রূপের মহিমা,
পুরুষ বন্দিত রূপ চিনে যাস রূপসীর সীমা!
রূপ কিছু দুষ্ট নয়; রূপ থেকে রূপাতীত হও,
মানবীর গরিমায় মেধার দীপ্তিতে তুমি রও,
-এই সত্য মেনে নিতে চায়নি সভ্যতা তুমি জানো
তাই তুমি রূপটান সাধ্যের অতীত কিনে আনো!
রূপ প্রতিযোগিতায় প্রথমা হয়েছ কোনদিন?
যে হয়েছে সুপ্রথমা, বেজে ওঠে প্রশংসার দিন,
তার দেশে বিক্রি হয় মহার্ঘ সামগ্রী রূপটান;
অন্নের ভিখারী দেশ কন্ঠে নেয় মধুঋতু গান!
সেই গান উপেক্ষায়, সেই কষ্টে দিয়ে গেছ হেলা,
রূপের যৌবন আর যৌবনের পড়ে আসে বেলা।
কত মূদ্রা ব্যয় হয় রূপসী বাজারে জানো তুমি?
দেশ জুড়ে হাহাকার কেঁদে ওঠে সুপ্রাচীন ভূমি।
বিলাস দ্রব্যের মতো প্রতিযোগিতার রূপসিনী,
তৃতীয় বিশ্বের থেকে তোকে আমি অল্প কিছু চিনি।
রূপের সঙ্গীত নয়, মেধার মহিমা থেকে আজ,
বাজুক বাজুক দেখি জীবনের গূঢ় কারুকাজ।"
কবিতাটি 'কৃষ্ণা বসু' র লেখা, নাম 'রূপসী বাজারে তুমি'
স্মৃতির উপর ভরসা করে লেখা ভুলভাল হলে কবি এবং পাঠক সকলের কাছে ক্ষমা প্রার্থী।
নারী আর কতকাল দাসীবৃত্তি করবেন আর কতকাল বাজারে বিকোবেন, এবার একটু চোখ খোলেন!
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।