অন্যরকম ঈদ!
০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা ছাড়া কারো পক্ষেই সম্ভবত সম্পূর্ণ হওয়া সম্ভব না। মা আসলে মা-ইই। মা'র সাথে কারো, কোনো কিছুরই আসলে তুলনা করা সম্ভব না। মা হচ্ছেন শক্তি, জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা। আর আমার কাছে আমার মা হচ্ছেন আমার সবকিছু, সবকিছু মানে সবকিছুই। আর এই মা'কে ছাড়া একসময় বেঁচে থাকাটা কল্পনারও অতীত বলে মনে হতো। অথচ আজ প্রায় ৫৪ দিনের বেশি হলো আমি আমার মা'কে ছাড়া কেমন স্বার্থপরের মতো বেঁচে আছি। কি আশ্চর্য একটি ব্যাপার। সত্যিই খুব অবাক লাগছে। গত রমজানের ঈদেও আমার মা আমার পাশে ছিলেন। অথচ এই অল্প কয়েকদিনের মাঝেই তিনি হারিয়ে গেলেন চিরজীবনের জন্য। ভাবতেও কেমন অবাক লাগে, আমি আর কখনো আমার মা'কে দেখতে পারবো না। কখনো আর কেউ আমার পিছনে খাবার নিয়ে পাগলের মতো ঘুরবেন না, কখনো আর কেউ আমার বাড়ি ফেরার সামান্য দেরিতে চোখের জল ফেলবেন না। আজ আমি এ কেমন ঈদ পালন করছি! আমি কখনো কল্পনাতেও ভাবিনি এরকম কোনো সময় আসবে, এরকম একটি ঈদ আমাকে পালন করতে হবে। চারিদিকে আমার জন্য কতো স্নেহ, কতো ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে। আছে পরিবারের সবচেয়ে ছোট সদস্য হিসেবে আমার জন্য অপরিসীম আদর। কিন্তু এগুলোর কোনো কিছুই মা'র আদর, মা'র ভালোবাসার সমতুল্য নয়। কেমন জানি লাগছে, কেমন জানি এক অচেনা অনুভূতি। আজ এই ঈদের দিনে জীবনটাকে কেমন জানি অদ্ভুত লাগছে। আজকের ঈদের দিনটি আমার জন্য খুব অন্যরকম, এই ঈদটি খুব অন্যরকম একটি ঈদ!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুন