সজীবদের বাসার দরজাতে ডাক দিতেই সজীবের মা দরজা খুলে দিলেন
- কেমন আছ বাবা ?
- জি ভাল আছি ।
উনি সারাদিন হিন্দি সিরিয়ার নিয়ে বসে থাকেন এখন ও উনি স্টার প্লাস দেখতেছেন
- দেখছ বাবা কি সুন্দর সিরিয়ার আমাদের দেশে কি সব সিরিয়ার বানাই দেখতেই ইচ্ছে হয় না । তুমি কি হিন্দি বুঝ ?
- জী না বুঝিনা ।
- তাতে কোন অসুবিধা নেই বেশি বেশি করে হিন্দি সিরিয়ার দেখবে ।
এই বলে তিনি পাশের রুমে থেকে একটা বই নিয়ে আসলেন আমার হাতে দিয়ে বললেন
- এইটা পড়বা তাহলে তুমি হিন্দি শিখতে পারবে ।
বইটার নাম ৩০ দিনে হিন্দি শিক্ষা ।
- না আন্টি আমি হিন্দি সিরিয়ার দেখিনা আর টিভি ও বেশি দেখি না ।
এই কথা শুনার পর উনার মুখ অন্যরকম হয়ে গেল
- তাহলে কি তুমি সারাদিন পড় ?
- না আন্টি আমি সারা দিন পড়ি না । আন্টি সজীব কই ?
- আর কই থাকবে রুমে গিয়ে দেখ ল্যাপটপ নিয়া বসে আছে ।
আমি সজীবের রুমে গিয়ে দেখি অই ব্যাটা মোবাইলে কথা বলছে । ও এখন সারাদিন গার্ল ফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলতে থাকে । তার কাছে আমি এখন ভয়ে আসি না তার মোবাইলের ব্যালেন্স যখন থাকবে না তখন আমার মোবাইল নিয়া কথা বলা শুরু করে দিবে ।
সজীবরে নিয়া আমি রকিবের বাসাতে চলে আসি । রকিবের বাসাতে আজ কেউ নেই ওর বাবা-মা বাড়িতে গেছেন । আমি সজীবকে বললাম
- যা দুই কেজি মাংস কিনে আন ।
- মাংস দিয়া কি করবি ?
- আজ টুনটুনির আকীকা দিব ।
সজীব আর রকিব একসাথে বলে
– কিরে টুনটুনিটা কে ?
- আরে অই মেয়ে যে আমার নাম দিছে ফম সে ত আমার নামের আকীকা দেই নাই তবে আমি ওর নামের আকীকা দিব ।
রকিব বলল
- আকীকা দিবা ভাল কথা তবে আকীকা ত এমনে হবে না আকীকা করতে হলে দোয়া মোনাজাত করতে হয় আর তার জন্য একজন হুজুর লাগবে ।
সজীব বলে
- আরে মাথা খারাপ নাকি হুজুর ক্যান আনব আমিই মোনাজাত করব, তবে এই আকীকাতে আমরা গাছ পীরকে দাওয়াত দিব ।
সজীব মাংস আনতে বাজারে গেল আর রকিব গাছ পীর সাহেবকে আনতে গেল ।
সজীবের বোন মিথিলা আপু উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন বয়সে উনি আমার অনেক বড় তবে উনি আমার খুব কাছের মানুষ বলা যেতে পারে ফ্রেন্ড । একদিন চটপটি খেতে খেতে টুনটুনির কথা বললাম মিথিলা আপু হঠাৎ বলে উঠে
- তুই মেয়েটাকে লাইক করছ ?
- আরে না ও ত আমার ১ বছরের সিনিয়র ।
- আরে তাতে কি হইছে প্রেমে এইটা কোন ব্যাপার না । হৃদয় খান তার ৭ বছরের বড় সুজানার প্রেমে পড়তে যদি পারে, তাহলে তুই ১ বছরের পারবে না ক্যান ? আরে চীনের অই কাহিনি শুনছ নাই ২৫ বছরের যুবক ৩৫ বছরের একটা বিধবা মহিলার প্রেমে পড়ে আর তারা বিয়ে ও করে । আর তুই এক বছরের সিনিয়র একটা মেয়েরে লাইক করছ এইটা কোন ব্যাপার হলো । পালিয়ে বিয়া করবা বুঝছ অনেক মজা পাবা পালিয়ে বিয়া করার মাঝে অনেক মজা আছে । আর আইনের সমস্যা তাত আমি আছি তোর বিয়ের আগে আমার `ল’ পড়া শেষ হয়ে যাবে তোর সব আইনের সমস্যা শেষ করে দিব ভয় পাবার প্রয়োজন নাই টাকা লাগবে না ফ্রী করে দিব তুই আমার বন্ধুনা ।
- আর ফাম মারতে হবেনা ।
- আরে আমি ফাম মারলাম কই ? তোর মাঝে একটা ভয় কাজ করতাছে যদি মেয়েটা না বলে দেই তাই না ?
- আরে না তুমি যে কি বল না
- মেয়েটারে তোর ভাল লাগে তুই মেয়েটারে বলবি মেয়ে যদি না বলে তবু বলবি যতবার না বলবে তুই তত বার বলবি ।
সজীব বাজার থেকে আসল তবে মাংস নিয়ে না দুটা কবুতর পাখি নিয়ে
- কিরে তরে বললাম মাংস আনতে তুই এইগুলা কি নিয়ে এলে
- আরে টুনটুনির আকীকাটা অন্য রকম দিব , কবুতরের মাংস দিয়ে ওর আকীকা হবে ।
সজীব আর আমি মিলে কবুতর দুইটা জবাই করলাম । সব রান্না করবে সজীব ও অনেক ভাল রান্না করতে পারে , আমি আর রকিবত জীবনে এক কাপ চা ও বানাই নাই । একটু পর পীর সাহেবকে নিয়ে রকিব আসে । পীর সাবেবের চুল অনেক বড় বড় আর উনার দাড়ি অনেক লম্বা । পীর সাহেব অর্ধনগ্ন । উনার সাথে চা খেতে খেতে গল্প করতে লাগলাম ।
রাত ১০টায় খাবার টেবিলে সব খাবার সাজানো হলো । কিন্তু পীর সাহেব জানালেন উনি টেবিলে খাবেন না । উনি নিচে বসে খাবেন । টেবিল থেকে খাবার নিচে নামানো হলো । পীর সাহেবকে মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো । উনি বললেন উনি মোনাজাত করবেন না তবে উনি মন থেকে টুনটুনি মেয়েটার জন্য দোয়া করবেন । সজীব টুনটুনির জীবনের উন্নতি কামনা করে মোনাজাত করল । খাবার শেষে আমারা পীর সাহেবের সাথে গল্প করতে বসলাম । একটু পর বৃষ্টি শুরু হলো আজ বর্ষার প্রথম বৃষ্টি । পীর সাহেবকে বললাম বৃষ্টিতে বিজবেন , উনি না বললেন । আমি রকিব আর সজীব মিলে বৃষ্টিতে বিজতে গেলাম । বৃষ্টিতে বিজতে বিজতে হঠা এক সময় নিজের অজান্তে শরীরের সব শক্তি দিয়ে চিৎকার দিয়ে বলতে লাগলাম টুনটুনি আমি তোমাকে অনেক ভালোবাসি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


