মানুষ মনের ভাবকে যার দ্বারা প্রকাশ করে থাকে, তাকেই ভাষা বলে। সুখ-দুঃখ, খুশি আনন্দ সব ভাষার মাধ্যমেই আদান প্রদান হয়। অন্তরের গহীনে গ্রথিত আবেগ, অনুভূতিও ব্যক্ত হয় ভাষার মাধ্যমেই। ইসলাম ভাষা ও সাহিত্য চর্চার ব্যাপারে অনেক গুরূত্বারোপ করেছে। চাই তা যে কোন ভাষাই হোক। ইসলামের দৃষ্টিতে সব ভাষাই সমান, পৃথিবীর সব ভাষাই মহান আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক ইরশাদ করেন,''এবং তার নির্দশনসমূহের মদ্যে রয়েছে যমিনও আসমান সৃষ্টি এবং তোমাদের ভাষার ভিন্নতা এবং তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই তাতে জ্ঞানীদেরজন্য রয়েছে নির্দশনসমূহ।'' (আল কোরআন)
মুসলমান প্রতিটি ভাষাকেই শ্রদ্ধার চোখে দেখে। কেননা ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ পৃতিবীর সর্বত্র পৌঁছাতে সকল ভাষা আমাদেরকে সাহায্য করে। বাংলা আমাদের মাতৃভাষা হেতু
দ্বীনের খাতিরে বাংলা ভাষা ও সাহিত্য দক্ষতা অর্জন আমাদের একান্ত কর্তব্য। এর প্রতি আমরা যদি উদাসীন হয়ে পড়ি, তাহলে শয়তানি শক্তি হাতে চলে যেতে বাদ্য। বর্তমানেও তো অনেক লেখক নামের কলংক ইসলাম মুসলমান ও রাসুল সাঃ-এর বিরূদ্ধে কলম চালানোর দুঃসাহস
প্রদর্শন করছে। ফলে ভবিষ্যৎ তরূণ প্রজন্ম সেসব সাহিত্য পড়ে তাদের মস্তিষ্কে ইসলাম বিদ্বষী চিন্তা-চেতনাই লালন করবে। কেননা এসব লেখনির মধ্য রয়েছে এক জাদুকরী অদ্ভুত প্রভাব
সৃষ্টিকারী ক্ষমতা। এর মাধ্যমে লেখকের ভাব অনুভুতি এমনকি তার হৃদয়ের স্পন্দন পাঠকের মনে প্রভাব বিস্তার করে। ঈমানী শক্তিতে বলীয়ান লেখকের লেখায় পাঠকের হৃদয়ে ঈমানি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

