somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: মহিলাদের মসজিদে গমন

১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"নারীদের মসজিদে গমন" বিষয়ক প্রশ্নটা খুব জোরালো আকার ধারণ করেছে। কেন আলেমদের একদল কঠোরভাবে নিষেধ করেন আর কেন আরেকদল মহিলাদেরকে মসজিদে নিয়ে আসতে খুবই আগ্রহ দেখান?
মহীয়সী! আপনাকে ফোর্স করবো না, আলেমদের একটি দলের অন্ধ অনুসরণ করতে। এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারণ করেছেন মহিলাদের মসজিদে যেতে বারণ করা থেকে (বুখারী ১ম খন্ড হা:নং ৮৩২, মুসলিম ১ম খন্ড,৮৮৬ )। অতএব মহিলাদেরকে মসজিদে গেলে তাড়িয়ে দেয়া বাড়াবাড়ি।
শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের যুগের কিছু উদাহরণ দেয়া হবে, ইনশাআল্লাহ। আপনি এগুলো সামনে রেখে সিদ্ধান্ত নেন, মসজিদে গমন করবেন নাকি গৃহে অবস্থান করবেন। আপনি ভেবে দেখেন, কোনটা উত্তম।
(১) সাইয়িদা উম্মে সালামাহ থেকে বর্ণিত, (তিনি বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ একজন মহিলার জন্য সর্বোত্তম মসজিদ হচ্ছে, তার গৃহের অন্দরমহল। [মুসনদে আহমদ, তাবরানি]
(২) উম্মে সালামাহ থেকে আরেকটি বর্ণনা। (তিনি বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ একজন মহিলার জন্য গৃহের নির্জন স্থান উত্তম গৃহের বহিরাংশের চেয়ে, বহিরাংশ উত্তম উঠোনের চেয়ে, উঠোন উত্তম মসজিদের চেয়ে। [মু'জাম ইমাম তাবরানি]
(৩) হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা:) থেকে বর্ণিত, (তিনি বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাঁধা দিওনা। তবে তাদের (মহিলাদের) জন্য তাদের নিজ-গৃহই উত্তম। [সুনানে আবু দাউদ হাদিস নং ৭৪৫৮]
(৪) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ একজন মহিলার জন্য গৃহের অন্দরে সালাত উত্তম বারান্দার থেকে, গৃহ উত্তম বাড়ির চেয়ে। [আবু দাউদ, ৩৮৩৩]
(৫) সাইয়িদা হযরত আয়েশা (রাঃ) (রাসুলের ইন্তিকাল পর) বলেনঃ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেঁচে থাকতেন এবং দেখতেন, এযুগের মহিলারা কী করতেছে। তাহলে তিনি অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। যেমন (নিষেধ) করা হয়েছিল বনি ইসরাইলের মহিলাদেরকে। [বুখারী, মুসলিম]
(৬)আবু হুমাইদ আল সাঈদি থেকে বর্ণিত, একদা উম্মে হুমাইদ (নামক একজন মহিলা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আমি আপনার সাথে সালাত আদায় করতে ভালবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "আমি জানি তুমি আমার সাথে সালাত আদায় করতে ভালবাসো। কিন্তু তোমার জন্য গৃহের অন্দরমহল উত্তম বারান্দা বা উঠোনের চেয়ে । বারান্দা উত্তম তোমার লোকদের
তথা তোমার পাড়ার মসজিদের চেয়ে । এবং নিজ-পাড়ার মসজিদ উত্তম আমার মসজিদ থেকে"। একথা শোনার পর উম্মে হুমাইদ তাঁর গৃহের নির্জন স্থানে একটি নামাযের স্থান বানাতে নির্দেশ দিলেন। এবং সেখানেই আজীবন নামায করলেন এমতাবস্থায় তিনি ইন্তিকাল করলেন। [মুসনাদে আহমদ, (বর্ণনাসূত্র নির্ভরযোগ্য)]
(৬) হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) মহিলাদের মসজিদে আসতে নিষেধ করতেন এবং বলতেন, "বাড়িতে যাও। তোমাদের জন্য (তোমাদের) গৃহ উত্তম"।
এবার নিজেকে প্রশ্ন করুন। মসজিদে গমনে ফযিলত বিষয়ক সহীহ কোনো হাদিস কিংবা আছার আছে কি? যেখানে গৃহে নামাযকে উত্তম বলা হয়েছে, সেখানে কেন আপনি মসজিদে যেতে চাচ্ছেন? পৃথিবীর সকল বিষয়ে আপনি উত্তমতা খুঁজেন, অথচ কেন এই বিষযে অনুত্তমটি বেছে নিচ্ছেন।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×