somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

>>চায়ে মাছি এবং একজন ওয়েটার

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গল্পানু)

চায়ের মধ্যে মাছি দেখে চিৎকার করে পুরো রেস্টুরেন্ট মাথায় তুলল এক কাস্টমার। এই টেবিলে সার্ভিসে ছিল “মুসলিম’’ নামক এক ওয়েটার। সে দৌড়ে এসে কাঁচুমাচু হয়ে বলতে থাকলো, “sorry sir, sorry sir, আসলে আমরা খুবই দুঃখিত। আমাদের অসতর্কতায় মাছিটি চায়ে পড়েছিল, এখনই আরেকটি চা এনে দিচ্ছি”। নাহ্, কাস্টমার থামতেই চাচ্ছে না। এই দেখে ম্যানেজার দৌড়ে এসে ওয়েটারের গালে খীচ্চা এক চড়। “ব্যাটা, সার্ভিসের আগে ভাল করে দেখতে পারো না!”

চেঁচামেচির আওয়াজে কিচেন থেকে শেফ বেরিয়ে এসে ঘটনা দেখে সেও দিল ওয়েটারকে থাপ্পড়। কথা একটাই। “মাছি না হয় কিচেনে পড়েছে। তুই কি চোখের স্হলে বন্দুক স্হাপন করেছিস! দেখে সার্ভিস করবি না?!” এবার ওয়েটারের কান্না, চিৎকার-চেঁচামেচি শুনে রেস্টুরেন্টের মালিক এসে বিষয়টা পর্যবেক্ষণ করে কাস্টমার সহ সকলের মন রক্ষার্থে সাথে সাথেই ওয়েটার ছেলেটিকে চাকরিচ্যুৎ করলেন।

সর্বশেষ, মুসলিমের সহকর্মীরাও তার বামে গেল। সকলের সাথে তাল মেলাতে তাদের কাছেও ম্যানেজার, শেফ’র থাপ্পড় যুক্তিযুক্ত মনে হল। এবং রেস্টুরেন্টের ভবিষ্যত চিন্তা করে মালিক কর্তৃক মুসলিমকে চাকরিচ্যুৎ করাও অত্যন্ত উপযোগী মনে হল।

কিন্তু “কাস্টমার, চায়ে মাছি, ম্যানেজারের দৌড়ঝাপ ইত্যাদি” যে ম্যানেজার কর্তৃক মঞ্চায়িত নাটক, এটা ওয়েটার ছেলেটি আগে থেকেই জানতো। কারণ, তার নজরকাড়া সার্ভিস, আন্তরিক কাস্টমার কেয়ারিংয়ের কারণে ধীরে ধীরে রেস্টুরেন্টের প্রতিটি সেক্টরে আধিপত্য বিস্তার করছে এবং মালিক তাকে ম্যানেজার বানানোর চিন্তা-ভাবনা করছে; এজন্য সে ম্যানেজারের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিল।

পাছে নিজের চাকরি চলে যায় এই ভয়ে, ওয়েটারকে চাকরিচ্যুৎ করার জন্য ম্যানেজার অনেক দিন থেকে প্ল্যান করে আসছিল। প্ল্যান মাফিক শেফ সহ অন্যান্য কর্মচারীদেরকেও হাত করে নিয়েছে আগে থেকেই। “চায়ে মাছি” পড়াটা ছিল শুধুই কিচেনে তৈরি করা একটা সিনেমা। এটাকে ইস্যু করে যাতে মুসলিমকে এই রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দেয়া যায়।

এসব সিনেমা সবাই জানে এবং বুঝে। কিন্তু কে কী করবে? ক্ষমতার পক্ষেই সবার সাক্ষ্য থাকে। অবশেষে ম্যানেজারের নাটকের জয় হল, অনেক অপবাদ মাথায় নিয়ে ওয়েটার বহিষ্কার হল।

শেষতক, বেচারা মুসলিম! উপরদিকে মাথা তুলে বিড়বিড় করে কাউকে কিছু বলতে বলতে হাটতে থাকলো পৃথিবীর পথে….

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×