somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাদিসের ভয়ংকর কাট-পিস: ”তোমরা সেভাবে সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো”।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

●প্রায় একযুগ আগের কথা। "রানী" নামের আমাদের পাশের বাড়ির এক চাচাতো বোন স্কুল ছেড়ে মাদরাসায় ভর্তি হল চতুর্থ শ্রেণিতে। ভর্তির সময় আমার আব্বা তার নাম "রানী"র বদলে "রাবিয়া" রেজিস্টার করলেন।
বিষয়টি তার পছন্দ হয়নি। ক'দিন পর রানী অনেকটা রাগ করে আমার বোনকে বলল- "তোর আব্বা খামাখা আমার নাম বদলে দিলেন। আমার নাম তো কোর'আন শরিফে আছে! সুরা ইয়াসিনে আছে, ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন"
[(فترني وإليه ترجعون) আয়াত নং 22]

তার এই কথা নিয়ে আমরা অনেকদিন হেসেছি। সে "ফাতারানি" (فترني) শব্দ থেকে ফা (ف) এবং তা(ت) বাদ দিয়ে শুধু "রানি" (رني ) বের করেছিল।

•যাইহোক, এটা ছিল রানীর অজ্ঞতা। সে জানতো না বিধায় আব্বার উপর তার অভিযোগ কাউকে রাগান্বিত কিংবা আহত করে নি। কিন্তু বর্তমানে অনেক ভাইকে এরকম কোর'আনের আয়াতের বা হাদিসের আংশিক লুকিয়ে এবং আংশিক প্রকাশ করে অন্যদের ভুল-ভ্রান্ত ঘোষণা করতে এবং নিজের ইচ্ছামত যাচ্ছেতাই ফাতওয়া দিতে দেখা যায়। আম মানুষের অনেকে এখন বিভ্রান্ত। এতোদিন কি মহিলাদেরকে আলেমরা নাজায়েয কাজ করতে বলতেন!!!

●এরকম কাট-পিসের একটি জ্বলন্ত প্রমাণ
বুখারি শরিফের একটি হাদিস- সাল্লু কামা রাআইতুমূনি উসাল্লি (صلوا كما رأيتموني أصلي ) অর্থাৎ "তোমরা সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো"।

এই লাইনটি বলেই ঘোষণা করা হয়, "এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারী-পুরুষের কোনো পার্থক্য করেন নি, অতএব নারী পুরুষের সলাতে কোনো পার্থক্য নেই"। অথচ পূর্ণাঙ্গ হাদিস শুনলে যে কেউ বুঝতে পারবে এই হাদিসখানা নারী-পুরুষ উভয়ের জন্য ছিল নাকি শুধুই পুরুষের জন্য।

■■পূর্ণাঙ্গ হাদিসঃ বর্ণিত হাদিসখানা মালিক বিন হুওয়াইলিস নামক এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বিশ দিন থাকার পরে যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, তখন হযরত তাঁকে বললেন- "তোমরা তোমাদের গোত্রের কাছে ফিরে যাও। তাদেরকে কোর'আন শিক্ষা দাও, ভাল কাজের আদেশ দাও। তোমরা সালাত আদায় করো,যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। যখন নামাযের সময় হবে তোমাদের একজন আযান দেবে এবং তোমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইমামতি করবে।
(সহিহ বোখারি)

☆একটু খেয়াল করে দেখুন তো, হাদিসটি কি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য নাকি পুরুষেদের জন্য বিশেষায়িত? তাহলে কি নারীরাও কি আযান দিতে পারবে, ইমামতি করতে পারবে??!! এটাতো কেউ জায়েয বলেন না!

নারী পুরুষের সলাতে পার্থক্য আছে কি নেই তা দেখতে পড়তে পারেন
m.somewhereinblog.net/mobile/blog/fahimhasan2015/30093048
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×