somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“মিলাদুন্নবী”কে “ঈদ” বলার পূর্বে শুধু একবার ভাবুন

১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন। এ দিনকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে ভারত সাব-কন্টিনেন্টের মুসলিমরা ‘’ঈদে মিলাদুন্নবী” ঘোষণা করেন। কেউ তো আরেকটু এগিয়ে এই ঈদকে ‘’ঈদে আযম” আখ্যায়িত করে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার উপর প্রাধান্য দিয়ে থাকেন। দিনের কর্মসূচির মধ্যে আনন্দ শোভাযাত্রা সহ থাকে নানান বিনোদনমূলক আয়োজন।

আপনি এই ঈদ পালন করলে আপনার বিবেকের কাছে মাত্র একটা প্রশ্ন। অন্যকে উত্তর দেয়ার দরকার নেই, নিজেই নিজেকে দিন।

■না! আপনাকে প্রশ্ন করব না যে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহিসালাম কিংবা সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈ কেউই ঈদে মিলাদুন্নবী পালন করেন নি, আপনি কেন করেন; সাহাবীদের চে' আপনি বেশি ভালবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে? কিংবা তাঁর ১১শ’ বছর পর এটা আবিষ্কার 'বিদআত' নয় কি?

-ধরে নিলাম, আপনি অধিক ভালবাসেন। আপনি রাসূলের আগমনে সর্বাধিক খুশি।


■না! আপনাকে এই প্রশ্নও করব না যে,
আপনি ১২ই রবিউল আউয়ালই রাসূলের জন্মদিন নিশ্চিত হলেন কীভাবে, যেখান রাসুলের জন্মতারিখ নিয়ে রয়েছে ব্যাপক ঐতিহাসিক মতপার্থক্য?

যেমনঃ
১) আল্লামা ইবনে বার বলছেন-২রা রবি আউয়াল।
২) আল্লামা আমির উদ্দিন বলেছেন- ৫ই রবিউল আউয়াল।
৩) আল্লামা ইবনুল কাইয়িম, ইবনে হাযাম সহ অনেকেই বলেছেন৮ই রবিউল আউয়াল।
৪) আল্লামা তাবারী,ইবনে খালদুন, ইবনে হিশাম সহ অনেকেই বলেছেন-৯ই রবিউল আউয়াল
৫) আল্লামা ইবনে ইসহাক, আল শা'বী সহ বহু আলেম বলেছেন-১০ই রবিউল আউয়াল।
৬) আব্দুল কাদির জিলানি বলেছেন-১০ই মুহাররাম।


- সকল মত বাদ দিয়ে আপনার মতকেই প্রাধান্য দিলাম। ১২ই রবিউল আউয়ালই মহামানবের জন্মদিন ছিল এবং এই দিনেই তিনি ইন্তিকাল করেছেন।

■এবার আপনার বিবেকের কাছে মাত্র একটি প্রশ্ন, আপনার বাবা যে তারিখে জন্ম নিয়েছেন সেই তারিখে যদি মারা যান, আপনি কি প্রতি বছর সেই তারিখটিকে বাবার জন্মদিন ঘোষণা করে কেক কেটে উদযাপন করবেন? আনন্দ-পার্টি দেবেন? আনন্দ মিছিল করবেন?

আপনি আপনার বাবার জন্ম এবং মৃত্যুদিবস একই তারিখে হলে যে কর্ম সম্পাদন করবেন, ১২ই রবিউল আউয়ালে তা-ই করেন। শুধু শুধু পার্টির অজুহাত খুঁজে রাসূলকে অপমান করবেন না।

ও হ্যাঁ! ১২ই রবিউল আওয়াল জন্ম তারিখ হওয়ার ব্যাপারে মতামত অল্প হলেও সেই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসালামের ইন্তিকালের পক্ষে অধিকাংশ উলামা-এ-কেরাম এবং ইতিহাসবেত্তাদের মত।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×