somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

>>আপনার ছেলের বউও কারো মেয়ে

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিজের মেয়ের জামাই বিদেশ থেকে মেয়েকে আলাদা টাকা পাঠালে আপনি রসিয়ে গল্প করেন- "বুঝলেন, আমার মেয়ের জামাইটা খুব ভাল। সবসময় বউ-বাচ্চার খোঁজ-খবর রাখে"!
অথচ,
নিজের ছেলে তার স্ত্রীকে টাকা দিলে আপনি জনে জনে কত কী বলেন!! " আর বইলেন না, বউটার কারণেই ছেলেটা কোনো উন্নতি করতে পারছে না। রক্তচোষা এক ডাইনিকে ঘরে এনেছি, রাজরানীর খরচ জোগাতেই ছেলে আমার রসাতলে"।


নিজের মেয়ে যখন শশুড়-শাশুড়ি সবাইকে ছেড়ে স্বামীকে নিয়ে আলাদা হতে চায়, আপনি বলেন- "এতো বড় সংসার, মেয়েটা আর কত টানবে! আমার মেয়ে বিধায় এতোদিন যৌথ-সংসার করেছে, অন্য কেউ হলে কবে যে আলাদা হয়ে যেত"!
অথচ,
নিজের ছেলে যখন বউকে নিয়ে আলাদা হয়ে যায়, আপনি কত খারাপ ভাষায় না বলে বেড়ান- "শেষপর্যন্ত রাক্ষসীটা আমার ছেলেকে যাদু করে ফেললো। রক্তের বাঁধন ছিঁড়ে ছেলেকে আলাদা করে ফেললো মেয়েটা"!!
সমাজে দেখা যায়, মেয়ে ধ্বংস হওয়ার জন্য প্রার্থনাও করেন অনেকে! ভাবতে অবাক লাগে, জাগতিক সকল বিষয়ে কত সচেতন এবং বিবেকবান মানুষরাও এহেন হীন আচরণ খুবই স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছে। ধর্মীয় বিষয়ে কত সচেতন এবং পরহেজগার ব্যাক্তিরাও দেখা যায়, এব্যাপারে বড়ই অবিচারক। অন্য কথায়, জালিম।

আফসোস, সেই সকল পিতামাতার জন্য। যারা তাদের হৃদয়টা এতটুকু প্রসারিত না করার কারণে একদিন লজ্জাবনত হয়ে কাঠগড়ায় দাঁড়াবেন, তাদেরই কন্যাসম কারো সম্মুখে......
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×