somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাঙামাটিতে পর্যটক দম্পতিকে উলঙ্গ করে ভিডিও করলো সন্ত্রাসীরা

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সঙ্গিনীকে সঙ্গে নিয়ে পর্যটন শহর রাঙামাটিতে বেড়াতে এসে উপজাতি সন্ত্রাসীদের হাতে মারধর ও যৌন নিগৃহের শিকার হয়েছেন এক পর্যটক দম্পতি। গতকাল মঙ্গলবার ওই পর্যটক দম্পতি লোকলজ্জার ভয়ে রাঙামাটি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং ঘটনার শিকার পর্যটক মাসুদ (ছদ্মনাম) জানান, আমরা দু’জনেই রাউজান থেকে সোমবার বেলা একটার সময় রাঙামাটিতে বেড়াতে আসি। পর্যটন করপোরেশনের নির্দিষ্ট টিকিট কেটে ভেতরে প্রবেশ করি এবং ব্রিজে উঠে সেখানে কিছুক্ষণ অবস্থান করি।
তিনি জানান, পরে আমরা দু’জনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুতে থাকি। এরই মধ্যে মনের অজান্তেই ব্রিজের ওপারে অবস্থিত পাহাড়ি গ্রামের দিকে চলে যাই। এ সময় কয়েকজন পাহাড়ি যুবক এসে আমাদের ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করতে থাকে।
তিনি আরো জানান, পাহাড়ি যুবকরা তাদের মোবাইলে ক্যামেরা অন করে আমাদের দু’জনকে উলঙ্গ করে যৌনমিলন করতে বলে। এতে আমরা অস্বীকৃতি জানালে তারা আমার সঙ্গীকে গণধর্ষণ করার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে তাদের কথামতো যৌনমিলন করি।
এ সময় পাহাড়ি সন্ত্রাসীরা মোবাইল ফোনে এই দৃশ্য ভিডিও রেকর্ড করে নেয় বলে জানান ভুক্তভোগী যুবক।
মোবাইলে তিনি জানান, মেয়েটি এ সময় কান্নাকাটি করতে থাকলে তাদের দু’জনকেই মারধর করতে থাকে পাহাড়ি সন্ত্রাসীরা। পরে মেয়েটির কান্না শুনে ঘটনাস্থলের কিছুটা দূরেই গরুর জন্য ঘাস কাটতে থাকা বাঙালি যুবক মালেক ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
এ সময় মালেকের সঙ্গেও পাহাড়ি সন্ত্রাসীদের বাকবিতণ্ডা হয়। পরে ঘটনাটি লোকলজ্জার ভয়ে কাউকে না জানিয়ে ভয়ে রাঙামাটি ছেড়ে চলে যান ভুক্তভোগী এই দম্পতি।
এদিকে মালেক নতুন বার্তা ডটকমকে জানান, আমি মেয়েটির কান্না শুনে একটু এগিয়ে সামনের দিকে গেলেই তাদের দুজনকেই উলঙ্গ অবস্থায় দেখতে পাই। এ সময় তারা দু’জনেই আমার কাছে এসে আমার পায়ে ধরে বাঁচানো জন্য আকুতি জানায়। পরে আমি সঞ্জয়-তত্তারামসহ পাহাড়ি যুবকদের কাছে এদেরকে ছেড়ে দিতে অনুরোধ করি। কিন্তু তারা আমার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় আমি একটু রাগান্বিত হলে তারা তাদের ছেড়ে দেয়।
মালেক জানান, আমি নিজে দেখেছি সঞ্জয় ও তত্তারাম নিজেদের মোবাইলে এই জুটিকে উলঙ্গ করে ভিডিও করছে। এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আখলাকুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি বলে জানান। তিনি বলেন, আমার কাছে কেউ অভিযোগ না করলে আমি ব্যাপারটি কিভাবে জানবো। এছাড়া পর্যটন এলাকার স্থাপিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এরশাদ জানিয়েছেন, আমি ঘটনাটি রাতে শুনেছি। কিন্তু তার আগেই ভোক্তভুগীরা রাঙামাটি ছেড়ে চলে গেছে বলে শুনেছি।
এদিকে এলাকায় খোঁজ নিয়ে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, পর্যটকদের এ ধরনে যৌন নিগৃহের শিকারের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন সঞ্জয় চাকমা নামের এক যুবক। তার পিতা টুংকু মনি চাকমা জেলার খাদ্য গুদামে চাকরিরত আছেন। এ সময় তার সঙ্গে আরো ছিলেন—তত্তারাম চাকমা, মিন্টু চাকমা ও ভগিরথ চাকমা প্রমুখ।
এলাকাবাসী জানায়, এই সঞ্জয় চাকমা গত বছরে এরকম আরো একটি ঘটনায় দায়িত্বরত পুলিশকে মারধরের চেষ্টা চালিয়েছে। তার বিরুদ্ধে থানায় বেশ কটি মামলাও ছিলো এবং তার পিতাই তাকে বার বার জামিনে নিয়ে আসেন। এদিকে সঞ্জয় চাকমার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তিনি এসবের সঙ্গে জড়িতও নন।
পর্যটন করপোরেশন এলাকায় দিনে-দুপুরে এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এখানে আগত পর্যটকদের মাঝে। অনেকেই বেড়ানোর সময় সংক্ষিপ্ত করে পরিবার-পরিজন নিয়ে পর্যটন এলাকা ছেড়ে চলে যান বলে জানিয়েছে করপোরেশনে কর্মরত একটি দায়িত্বশীল সূত্র।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×